জনাব রশ্মির পণ্যের মূল্য নির্ধারণ কৌশলটি বিশ্লেষণ কর।
উত্তর: জনাব রশ্মির পণ্যের মূল্য নির্ধারণ কৌশলটি হলো সম আয়-ব্যয় বিশ্লেষণ।সম আয়-ব্যয় বিশ্লেষণ ব্যবসায়ের এমন একটি অবস্থাকে বোঝায় যখন আয়-ব্যয় সমান হয়। অর্থাৎ যে পরিমাণ পণ্য বিক্রয় করলে মোট বিক্রয়মূল্য, মোট ব্যয়ের সমপরিমাণ হয় তাকে সম আয়-ব্যয় বলে।উদ্দীপকের জনাব রশ্মি বিশ্ববিদ্যালয় থেকে উচ্চ শিক্ষা লাভ করে নিজ এলাকায় স্থানীয় বাজারে অত্যন্ত আকর্ষণীয় একটি কমসেটিকস্ এর ব্যবসায় দেন। তিনি ব্যবসায়ের হিসাবের ক্ষেত্রে নগদ প্রবাহ বিবরণী তৈরি করেন, যা থেকে নগদ অর্থের বিষয়ে জানা যায়। এছাড়া কিছু কৌশল অবলম্বন করে পণ্যের মূল্য নির্ধারণ করেন বলে মুনাফা অর্জন করতে সুবিধা হয়। মূল্য নির্ধারণের উক্ত কৌশলটি হলো সম আয়-ব্যয় বিশ্লেষণ।সম আয়-ব্যয় বিন্দু জানা থাকলে কাঙ্ক্ষিত মুনাফা অর্জনের আশায় পণ্যের সঠিক মূল্য নির্ধারণ, বিক্রয়ের পরিমাণ বৃদ্ধি, মুনাফা পরিকল্পনা প্রণয়ন ও মুনাফা বৃদ্ধির কার্যক্রম গ্রহণ করা যায়। এরূপ বিশ্লেষণের মাধ্যমে কী পরিমাণ পণ্য বিক্রয় করলে ব্যবসায়ীর লাভ বা ক্ষতি হয় না, তা জেনে কাঙ্ক্ষিত মাত্রায় মুনাফা অর্জনের উদ্দেশ্যে মূল্য নির্ধারণ করা যায়। সুতরাং বলা যায়, জনাব রশ্মির মূল্য নির্ধারণ কৌশলটি যথার্থ হয়েছে।
SSC ব্যবসায় উদ্যোগ CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ব্যবসায় উদ্যোগ · সৃজনশীল
জনাব রশ্মির পণ্যের মূল্য নির্ধারণ কৌশলটি বিশ্লেষণ কর।
উদ্দীপক
Jessore · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর