মি. রিপন তার ব্যবসায় পরিচালনায় কী কী গাইড লাইন অনুসরণ করেছেন? ব্যাখ্যা কর।
উত্তর: মি. রিপন তার ব্যবসায় পরিচালনায় ক্ষুদ্র ব্যবসায় পরিকল্পনার গাইড লাইন অনুসরণ করেছেন। একটি ক্ষুদ্র ব্যবসায় পরিকল্পনার ক্ষেত্রে গাইডলাইন অনুসরণ করা অত্যাবশ্যক। কেননা সঠিক গাইডলাইনের ওপরই সঠিক ব্যবসায় পরিকল্পনা নির্ভরশীল। একটি ব্যবসায় পরিকল্পনা প্রণয়ন করার সময় যত্নশীল হওয়া আবশ্যক। শিল্পোদ্যোক্তা নিজে অথবা অন্য কোনো বিশেষজ্ঞের সাহায্য নিয়ে ব্যবসায় পরিকল্পনা প্রস্তুত করতে পারে।একটি সুসম ব্যবসায় পরিকল্পনা প্রণয়নের সময় নিম্নবর্ণিত গাইডলাইনগুলো অনুসরণ করা যেতে পারে। ◉ ব্যবসায় পরিকল্পনা যতটুকু সম্ভব সংক্ষিপ্ত এবং শব্দবাহুল্য বর্জিত হওয়া বাঞ্ছনীয়। ◉ পণ্য ও বাজারের ক্ষেত্রে ব্যবসায়ের লক্ষ্য দু-একটি পণ্য বা অঞ্চলের প্রতি দৃষ্টি নিবন্ধ রাখা উচিত। ◉ ব্যবসায়ের ব্যবস্থাপনা দলে অপরিচিত ব্যক্তিকে অন্তর্ভুক্ত করা উচিত নয়। ◉ কোনো পণ্যকে এমন টেকনিক্যাল শব্দ দ্বারা বর্ণনা করা উচিত নয় যা কেবল বিশেষজ্ঞরা বুঝতে পারেন কিন্তু অন্যদের পক্ষে বোঝা কঠিন হয়। ◉ বাস্তবসম্মত উৎপাদনের পরিমাণের ওপর ভিত্তি করে বিক্রয়ের পরিমাণ হিসাব করতে হবে। অত্যন্ত সাবধানতার সাথে বিক্রয় হিসাব রাখা উচিত। ◉ অস্পষ্ট তথ্যের ওপর ভিত্তি করে ব্যবসায় পরিকল্পনা প্রণয়ন করা উচিত নয়। ◉ ব্যবসায়সংক্রান্ত যেকোনো সমস্যা বর্তমান ও ভবিষ্যতে উদ্ভব হতে পারে, এমন সমস্যার আলোচনা ব্যবসায় পরিকল্পনায় থাকা আবশ্যক। ◉ ব্যবসায় পরিকল্পনা প্রণয়নকালে ব্যবস্থাপনা টিমের সকল সদস্যকে জড়িত করা এবং প্রয়োজনবোধে বিশেষজ্ঞের পরামর্শ নেওয়া উচিত।
SSC ব্যবসায় উদ্যোগ CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ব্যবসায় উদ্যোগ · সৃজনশীল
মি. রিপন তার ব্যবসায় পরিচালনায় কী কী গাইড লাইন অনুসরণ করেছেন? ব্যাখ…
উদ্দীপক
Chittagong · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর