প্রকল্প বাস্তবায়নের লক্ষ্যে ফরিদ সাহেব কোন কোন উৎস থেকে অর্থ সংগ্রহ করতে পারবেন বলে তুমি মনে কর? উদ্দীপকের আলোকে বিশ্লেষণ কর।
উত্তর: প্রকল্প বাস্তবায়নের লক্ষ্যে ফরিদ সাহেব নিজস্ব তহবিল এবং আত্মীয়-স্বজনের পাশাপাশি বাণিজ্যিক ব্যাংক থেকে অর্থ সংগ্রহ করতে পারবেন বলে মনে করি।যেকোনো ব্যবসায় প্রতিষ্ঠানের জন্য অর্থ বা মূলধনের প্রয়োজন। এ অর্থ প্রয়োজন হয় ব্যবসায় শুরু করার জন্য, ব্যবসায় কার্যক্রম সচল রাখার জন্য এবং ব্যবসায় সম্প্রসারণের জন্য।উদ্দীপকের ফরিদ সাহেব ও তার চার বন্ধুকে নিয়ে একটি সার কারখানা স্থাপন করতে চান। তাদের কারখানার জমি ও যন্ত্রপাতি ক্রয় বাবদ বেশ কিছু টাকার প্রয়োজন। তাদের সরবরাহকৃত মূলধন দিয়ে তা পূরণ সম্ভব নয় বিধায় তারা একটি বেসরকারি ব্যাংক হতে অর্থের সংস্থান করার সিদ্ধান্ত নেন। তারা তাদের প্রতিষ্ঠানটি স্থাপনের পূর্বে বাজার যাচাই ও অনুসন্ধানের মাধ্যমে প্রকল্পের সম্ভাব্যতা যাচাই করে নেন। যার প্রতিবেদন দেখে একটি বেসরকারি ব্যাংক তাদের অর্থসংস্থানে রাজি হয়। অর্থের সংস্থান হলে তারা তাদের পরিকল্পনা-অনুযায়ী পদক্ষেপ গ্রহণ করেন। এক্ষেত্রে স্বল্প, মধ্যম ও দীর্ঘমেয়াদের ভিত্তিতে বাণিজ্যিক ব্যাংক তাদেরকে ঋণ প্রদান করতে পারে।উদ্দীপকের ফরিদ ও তার বন্ধুরা বাণিজ্যিক ব্যাংক থেকে ঋণ গ্রহণের পাশাপাশি নিজস্ব তহবিল এবং আত্মীয়-স্বজন থেকে ঋণ গ্রহণের মাধ্যমেও প্রয়োজনীয় অর্থের সংস্থান করতে পারেন। উক্ত অর্থ দিয়ে তারা ব্যবসায়কে বড় করতে পারবেন। এভাবে তাদের ব্যবসায়ের পরিধি বৃদ্ধি করে উৎপাদন বাড়িয়ে বিক্রয়, ও মুনাফা বৃদ্ধি করতে পারবেন। এতে নিজেদের অর্থনৈতিক উন্নয়নের পাশাপাশি দেশের সার্বিক অর্থনৈতিক উন্নয়নেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবেন।
SSC ব্যবসায় উদ্যোগ CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ব্যবসায় উদ্যোগ · সৃজনশীল
প্রকল্প বাস্তবায়নের লক্ষ্যে ফরিদ সাহেব কোন কোন উৎস থেকে অর্থ সংগ্রহ…
উদ্দীপক
Rajshahi · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর