"সঠিক প্রকল্প নির্বাচনই ব্যবসায়ে সাফল্য আনে"-উক্তিটির তাৎপর্য বিশ্লেষণ কর।
উত্তর: 'সঠিক প্রকল্প নির্বাচনই ব্যবসায়ে সাফল্য আনে'- উক্তিটি সঠিক ও যথার্থ।ব্যবসায়ের সাফল্য অনেকাংশে নির্ভর করে সঠিক প্রকল্প নির্বাচনের ওপর। প্রকল্প হচ্ছে কোনো একটি নির্দিষ্ট সময়ের মধ্যে, নির্দিষ্ট লক্ষ্য বাস্তবায়নে প্রণীত পরিকল্পিত ও সুচিন্তিত কর্ম পদ্ধতি। উদ্দীপকের জনাব শাকিল সুন্দরবনের মধু বোতলজাত করে বাজারজাতকরণের সিদ্ধান্ত নেন। তিনি বাজার বিশ্লেষণ করে পণ্যটির - চাহিদা সম্পর্কে ইতিবাচক' ফলাফল পেয়ে 'সুন্দরবন মধু বিতান' নামে - একটি প্রতিষ্ঠান স্থাপন করেন। সুন্দরবনের মধুর ব্যাপক প্রচার, উন্নত মান, পরিবহন ব্যবস্থার উন্নয়ন ও স্থিতিশীল চাহিদার কারণে ব্যবসায় দ্রুত প্রসারিত হচ্ছে। এখানে দেখা যাচ্ছে, জনাব শাকিলের প্রকল্পটি সঠিক হওয়ার কারণে তিনি ব্যবসায়ে দ্রুত উন্নতি লাভ করেন। প্রকল্প একটি নির্দিষ্ট সময়ে শুরু হয়ে পূর্বনির্ধারিত সময় অনুযায়ী পরিসমাপ্ত হয়। একটি প্রকল্প হতে পারে সম্পূর্ণ নতুন বিনিয়োগ। সিদ্ধান্ত অথবা পুরাতন ব্যবসায়ের সম্প্রসারণ। ব্যবসায় প্রকল্প প্রণয়নের ক্ষেত্রে প্রথম পদক্ষেপ হলো ধারণা চিহ্নিতকরণ এবং ধারণাগুলো মূল্যায়ন করে একটিকে নির্বাচন করা। এসব কাজ সুষ্ঠুভাবে সম্পন্ন করার ওপর একটি প্রকল্পের সফলতা নির্ভর করে। তেমনিভাবে উদ্দীপকের জনাব শাকিল ব্যবসায়ের জন্য সঠিক প্রকল্প নির্বাচন করতে সক্ষম হয়েছেন; যা তাকে দ্রুত সফলতা এনে দিয়েছে।
SSC ব্যবসায় উদ্যোগ CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ব্যবসায় উদ্যোগ · সৃজনশীল
"সঠিক প্রকল্প নির্বাচনই ব্যবসায়ে সাফল্য আনে"-উক্তিটির তাৎপর্য বিশ্ল…
উদ্দীপক
Sylhet · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর