জনাব শাকিল প্রকল্প নির্বাচনে কোন পদ্ধতি অবলম্বন করেছেন? ব্যাখ্যা কর।
উত্তর: জনাব শাকিল প্রকল্প নির্বাচনের মাইক্রোস্ক্রিনিং পদ্ধতি অবলম্বন করেছেন।মাইক্রোস্ক্রিনিং হলো বাজার চাহিদা, কারিগরি, বাণিজ্যিক ও আর্থিক দিক এবং জাতীয় অর্থনীতিতে অবদান ইত্যাদি দিক বিবেচনা করে প্রকল্পের সম্ভাব্যতা যাচাই করার বিস্তারিত প্রক্রিয়া। এর মাধ্যমে যে প্রকল্পটি সবচেয়ে বাস্তবসম্মত এবং লাভজনক বিবেচিত হয়, সেটি বিনিয়োগের জন্য নির্ধারণ করা হয়।উদ্দীপকের জনাব শাকিল সুন্দরবনের মধু বোতলজাত করে বাজারজাতকরণের সিদ্ধান্ত নেন। তিনি বাজার বিশ্লেষণ করে পণ্যটির চাহিদা সম্পর্কে ইতিবাচক ফলাফল পেয়ে 'সুন্দরবন মধু বিতান' নামে একটি প্রতিষ্ঠান স্থাপন করেন। তিনি মধু প্রক্রিয়াজাতকরণের জন্য আধুনিক যন্ত্রপাতি ক্রয় করতে ব্যাংক থেকে ঋণ গ্রহণের কথা ভাবছেন। এখানে দেখা যাচ্ছে, জনাব শাকিল ব্যবসায়ের জন্য বাজার বিশ্লেষণ এবং ব্যাংক ঋণসহ যেসব কাজ সম্পাদন করছেন, তা প্রকল্প নির্বাচনের মাইক্রোস্ক্রিনিং পদ্ধতির অন্তর্গত বিষয়বস্তুকে নির্দেশ করছে।
SSC ব্যবসায় উদ্যোগ CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ব্যবসায় উদ্যোগ · সৃজনশীল
জনাব শাকিল প্রকল্প নির্বাচনে কোন পদ্ধতি অবলম্বন করেছেন? ব্যাখ্যা কর।
উদ্দীপক
Sylhet · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর