জনাব হাসানের "লাভ না হলেও ক্ষতি যেন না হয়" এ চিন্তাটিকে ব্যবসায়ের ভাষায় কী বলা হয়? বিশ্লেষণ কর।
উত্তর: জনাব হাসানের 'লাভ না হলেও ক্ষতি যেন না হয়' এ চিন্তাটিকে 'ব্যবসায়ের ভাষায় বলা হয় সমআয়-ব্যয়।সমআয়-ব্যয় বিশ্লেষণ ব্যবসায়ের এমন একটি অরস্থাকে বোঝায় যখন আয়-ব্যয় সমান হয়। সমআয়-ব্যয় ব্যবসায়ের এমন রকম পর্যায় যখন লাভও হয় না, ক্ষতিও হয় না। যে পরিমাণ পণ্য বিক্রয় করলে মোট বিক্রয়মূল্য, মোট ব্যয়ের সমপরিমাণ হয় তাকে সমআয়-ব্যয় বলা হয়। যে বিন্দুতে পণ্য বিক্রয় করলে আয়-ব্যয় সমান হয় তাকে সমআয়-ব্যয় বিন্দু (Break Even Point) বলে। সমআয়-ব্যয় বিন্দু জানা থাকলে কাঙ্ক্ষিত মুনাফা অর্জনের আশায় পণ্যের সঠিক মূল্য নির্ধারণ, বিক্রয়ের পরিমাণ বৃদ্ধি, মুনাফা পরিকল্পনা প্রণয়ন ও মুনাফা বৃদ্ধির কার্যক্রম গ্রহণ করা যায়।উদ্দীপকের জনাব হাসান সম্প্রতি একটি সুষ্ঠু পরিকল্পনার ভিত্তিতে ব্যবসায় শুরু করেছেন। তিনি তার ব্যবসাতে প্রথম কয়েক বছর লাভ না হলেও ক্ষতি যেন না হয় তার দিকে লক্ষ রাখছেন। আর লাভ বা ক্ষতি কোনটিই না হওয়া অর্থাৎ আয়-ব্যয় সমান হওয়াই হলো সমআয়-ব্যয়। সুতরাং বলা যায়, জনাব হাসানের "লাভ না হলেও ক্ষতি যেন না হয়" এ চিন্তাটিকে ব্যবসায়ের ভাষায় বলা হয় সমআয়-ব্যয়।
SSC ব্যবসায় উদ্যোগ CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ব্যবসায় উদ্যোগ · সৃজনশীল
জনাব হাসানের "লাভ না হলেও ক্ষতি যেন না হয়" এ চিন্তাটিকে ব্যবসায়ের ভ…
উদ্দীপক
Sylhet · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর