জনাব রাফির ব্যবসায়ে মূল্য নির্ধারণ পদ্ধতিতে যথার্থ পথ অনুসরণ করেছেন- এ বিষয়ে তোমার মতামত দাও।
উত্তর: জনাব রাফি ব্যবসায়ে মূল্য নির্ধারণ পদ্ধতিতে যথার্থ পথ অনুসরণ করেছেন বলে আমি একমত। কেননা তিনি ব্যবসায়ে সমআয়-ব্যয় বিশ্লেষণ কৌশলটি অবলম্বন করেন।সমআয়-ব্যয় বিশ্লেষণ ব্যবসায়ের এমন একটি অবস্থাকে বোঝায় যখন আয়-ব্যয় সমান হয়। এটি ব্যবসায়ের এমন এক পর্যায় যখন লাভও হয় না, ক্ষতিও হয় না।সমআয়-ব্যয় বিন্দু জানা থাকলে কাঙ্ক্ষিত মুনাফা অর্জনের আশায় পণ্যের সঠিক মূল্য নির্ধারণ, বিক্রয়ের পরিমাণ বৃদ্ধি, মুনাফা পরিকল্পনা প্রণয়ন ও মুনাফা বৃদ্ধির কার্যক্রম গ্রহণ করা যায়। অর্থাৎ সমআয়-ব্যয় বিন্দু নির্ধারণ করে কাঙ্ক্ষিত মুনাফা যোগ করে পণ্যের মূল্য নির্ধারণ করা যায়। এতে মুনাফা অর্জন করতে সুবিধা হয়। মূলত সমআয়-ব্যয় বিশ্লেষণের মাধ্যমে মুনাফা পরিকল্পনা তৈরি ও মুনাফা বাড়ানোর কাজ করা যায়।উদ্দীপকের জনাব রাফির কার্যক্রমটি সমআয়-ব্যয় বিশ্লেষণ। কারণ তিনি পণ্যের উৎপাদন ব্যয় ও বিক্রয়মূল্যের মধ্যে সমতা বিধান করেন। এক্ষেত্রে প্রথমে তিনি বিক্রয়ের পরিমাণ নির্ধারণ করেন। যে পরিমাণ উৎপাদন করলে তা লাভও হয় না আবার ক্ষতিও হয় না তা নির্ধারণ করেন। অতঃপর প্রত্যাশিত মুনাফা অর্জনের জন্য পণ্যের উপযুক্ত মূল্য নির্ধারণ করেন। সুতরাং বলা যায়, সমআয়-ব্যয় বিশ্লেষণের ভিত্তিতে জনাব রাফির ব্যবসায়ের সঠিক মূল্য নির্ধারণ যথার্থ হয়েছে।
SSC ব্যবসায় উদ্যোগ CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ব্যবসায় উদ্যোগ · সৃজনশীল
জনাব রাফির ব্যবসায়ে মূল্য নির্ধারণ পদ্ধতিতে যথার্থ পথ অনুসরণ করেছেন…
উদ্দীপক
Mymensingh · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর