জনাব রাফি কারবারের প্রকৃত অবস্থা জানার জন্য কোন বিবরণী তৈরি করেন? বর্ণনা কর।
উত্তর: জনাব রাফি কারবারের প্রকৃত অবস্থা জানার জন্য প্রাক্কলিত নগদান প্রবাহ বিবরণী তৈরি করেন। সুষ্ঠুভাবে ব্যবসায় পরিচালনার জন্য ব্যবসায় উদ্যোক্তার নগদান প্রবাহ বিবরণী প্রাক্কলন করা প্রয়োজন। এ বিবরণী দৈনিক, সাপ্তাহিক ও মাসিক ভিত্তিতে সংরক্ষণ করা যেতে পারে। নগদান প্রবাহ বিবরণীতে - নির্দিষ্ট সময়ে কী পরিমাণ নগদ আসছে এবং কী পরিমাণ ব্যয় হচ্ছে তা সংরক্ষণ করা হয়। নগদান প্রবাহ বিবরণী তৈরি করার ফলে উদ্যোক্তা তার ব্যবসায়ের নগদের প্রকৃত অবস্থা জানতে পারে।উদ্দীপকের জনাব রাফি একটি আটা তৈরির কারখানার মালিক। তিনি নির্দিষ্ট সময়ে তার ব্যবসায়ে কী পরিমাণ অর্থ আসে ও ব্যয় হয় তার হিসাব রাখার জন্য একটি বিবরণী তৈরি করেন। এই বিবরণীতে শুধু নগদ আয়-ব্যয়গুলো লিপিবদ্ধ করা হয়। তাই বলা যায়, জনাব রাফি ব্যবসায়ের প্রকৃত অবস্থা জানার জন্য নগদান প্রবাহ বিবরণী তৈরি করেন।
SSC ব্যবসায় উদ্যোগ CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ব্যবসায় উদ্যোগ · সৃজনশীল
জনাব রাফি কারবারের প্রকৃত অবস্থা জানার জন্য কোন বিবরণী তৈরি করেন? ব…
উদ্দীপক
Mymensingh · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর