পেঁয়াজ চাষির প্রকল্প নির্বাচনে কোন পদ্ধতি অবলম্বন করেছেন? ব্যাখ্যা কর।
উত্তর: পেঁয়াজ চাষিরা প্রকল্প নির্বাচনে মাইক্রোস্ক্রিনিং পদ্ধতি অবলম্বন করেছেন। মাইক্রোস্ক্রিনিং হলো বাজার চাহিদা, কারিগরি, বাণিজ্যিক ও আর্থিক দিক এবং জাতীয় অর্থনীতিতে অবদান ইত্যাদি দিক বিবেচনা করে প্রকল্পের সম্ভাব্যতা যাচাই করার বিস্তারিত প্রক্রিয়া। এর উপাদানগুলো হলো: বাজার চাহিদা, কারিগরি দিক, আর্থিক দিক এবং বাণিজ্যিক দিক।উদ্দীপকে বলা হয়েছে, দেশে পেঁয়াজের চাহিদা ব্যাপক বেড়ে যাওয়ায় ফরিদপুরের একজন অভিজ্ঞ মহিলা চাষি সফলতা লাভ করেছেন। তিনি পেঁয়াজ এবং পেঁয়াজের বীজ উভয়টি উৎপাদন করার পরিকল্পনা করেন। পরিকল্পনা বাস্তবায়নের জন্য তিনি বীজের চাহিদা, দাম, ভূমির খরচ সব কিছু যথাযথভাবে নিরূপণ করে পেঁয়াজ উৎপাদন শুরু করেন। এক্ষেত্রে তিনি মাইক্রোস্ক্রিনিং পদ্ধতিকে গুরুত্ব দিয়েছেন। তাই বলা যায়, পেঁয়াজ চাষিরা প্রকল্প নির্বাচনে মাইক্রোস্ক্রিনিং পদ্ধতি অবলম্বন করেছেন।
SSC ব্যবসায় উদ্যোগ CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ব্যবসায় উদ্যোগ · সৃজনশীল
পেঁয়াজ চাষির প্রকল্প নির্বাচনে কোন পদ্ধতি অবলম্বন করেছেন? ব্যাখ্যা কর।
উদ্দীপক
Comilla · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর