জনাব হাসানের প্রতিটি কাজের পূর্বে যে রূপরেখা তৈরি করেন তা ব্যবস্থাপনার কোন কাজের সাথে সামঞ্জস্যপূর্ণ ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকের জনাব হাসান প্রতিটি কাজের পূর্বে যে রূপরেখা তৈরি করেন তা ব্যবস্থাপনার পরিকল্পনা কাজের সাথে সামঞ্জস্যপূর্ণ।পরিকল্পনা হলো ভবিষ্যৎ কার্যক্রমের দিক-নির্দেশনা। কোনো ব্যবসায় সংগঠনের পূর্বনির্ধারিত লক্ষ্য অর্জনের জন্য ভবিষ্যতে কী কাজ, কে, কীভাবে, কখন করবে তা নির্ধারিণ করাই হলো পরিকল্পনা। ব্যবস্থাপনার প্রথম কাজ হচ্ছে পরিকল্পনা প্রণয়ন।উদ্দীপকের জনাব হাসান তার ব্যবসায়ের প্রতিটি কাজ শুরুর পূর্বে কাজটি কখন, কীভাবে, কার সাথে, কত সময়ে করতে পারবেন তার রূপরেখা তৈরি অর্থাৎ পরিকল্পনা প্রণয়ন করেন। ফলে তার ব্যবসায়টি সুষ্ঠুভাবে পরিচালিত হচ্ছে। সুতরাং জনাব হাসানের রূপরেখা তৈরির কাজটি ব্যবস্থাপনার পরিকল্পনার সাথে সামঞ্জস্যপূর্ণ।
SSC ব্যবসায় উদ্যোগ CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ব্যবসায় উদ্যোগ · সৃজনশীল
জনাব হাসানের প্রতিটি কাজের পূর্বে যে রূপরেখা তৈরি করেন তা ব্যবস্থাপ…
উদ্দীপক
Sylhet · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর