জনাব জুবায়ের প্রকল্প নির্বাচনে ম্যাক্রোস্ক্রিনিং এর কোন কোন উপাদান যাচাই করেছেন? উদ্দীপকের আলোকে ব্যাখ্যা কর।
উত্তর: জনাব জুবায়ের প্রকল্প নির্বাচনে ম্যাক্রোস্ক্রিনিং-এর প্রাকৃতিক ও অর্থনৈতিক উপাদান যাচাই করেছেন।ম্যাক্রোস্ক্রিনিং হলো এমন একটি পদ্ধতি যা কতকগুলো প্রভাবক বা উপাদানের ভিত্তিতে ব্যবসায়ের ধারণাগুলো মূল্যায়ন করে একটি প্রকল্প ধারণা নির্বাচন করতে সহায়তা করে। এর অন্যতম দুটি উপাদান হচ্ছে প্রাকৃতিক ও অর্থনৈতিক পরিবেশ। এর মধ্যে প্রাকৃতিক পরিবেশ দ্বারা কাঁচামাল প্রাপ্তির বিষয় এবং অর্থনৈতিক পরিবেশ দ্বারা চাহিদা যাচাই করা হয়।উদ্দীপকের জনাব জুবায়ের সয়াবিন তেল বোতলজাত করে বিক্রি করার জন্য একটি অয়েল মিল প্রতিষ্ঠার সিদ্ধান্ত নেন। অয়েল মিল প্রতিষ্ঠার পূর্বে তিনি পণ্যটির প্রতি ভোক্তার চাহিদা ও কাঁচামাল সংগ্রহের প্রতি গুরুত্ব দেন। এক্ষেত্রে তিনি ম্যাক্রোস্ক্রিনিং-এর যে উপাদানগুলো বিবেচনা করেন, তা প্রাকৃতিক ও অর্থনৈতিক উপাদানের সাথে সামঞ্জস্যপূর্ণ। তাই বলা যায়, জনাব জুবায়ের প্রকল্প নির্বাচনে ম্যাক্রোস্ক্রিনিং-এর প্রাকৃতিক ও অর্থনৈতিক উপাদান যাচাই করেছেন।
SSC ব্যবসায় উদ্যোগ CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ব্যবসায় উদ্যোগ · সৃজনশীল
জনাব জুবায়ের প্রকল্প নির্বাচনে ম্যাক্রোস্ক্রিনিং এর কোন কোন উপাদান …
উদ্দীপক
Chittagong · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর