যৌথমূলধনি ব্যবসায় কীসের মাধ্যমে সৃষ্ট ও পরিচালিত হয়? ব্যাখ্যা কর।
উত্তর: যৌথমূলধনি ব্যবসায় আইনের মাধ্যমে সৃষ্ট ও পরিচালিত হয়। যৌথমূলধনি ব্যবসায় কোম্পানি সংগঠন নামে পরিচিত। বর্তমানে বাংলাদেশের সকল যৌথমূলধনি ব্যবসায় তথা কোম্পানি ব্যবসায় ১৯৯৪ সালের আইন অনুযায়ী পরিচালিত হচ্ছে। মূলত কোম্পানি সংগঠন হলো আইন দ্বারা সৃষ্ট, পৃথক অস্তিত্বসম্পন্ন, কৃত্রিম ব্যক্তিসত্তার অধিকারী এবং সীমিত দায়ের এমন এক ধরনের প্রতিষ্ঠান যেখানে কতিপয় ব্যক্তি মুনাফা অর্জনের উদ্দেশ্যে যৌথভাবে মূলধন বিনিয়োগ করে।
SSC ব্যবসায় উদ্যোগ CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ব্যবসায় উদ্যোগ · সৃজনশীল
যৌথমূলধনি ব্যবসায় কীসের মাধ্যমে সৃষ্ট ও পরিচালিত হয়? ব্যাখ্যা কর।
উত্তর