"আবেগতাড়িত হয়ে কর্মী নিয়োগ করা অনুচিত"- ব্যাখ্যা কর।
উত্তর: প্রতিষ্ঠানের জন্য যোগ্য কর্মী সংগ্রহ ও নির্বাচনের পর কাঙ্ক্ষিত বা শূন্য পদে নিয়োগদান প্রক্রিয়াকে কর্মী নিয়োগ বলে। কর্মী নিয়োগ পদ্ধতিতে সর্বাধিক দক্ষ ও যোগ্য কর্মীকে উপযুক্ত পদে নিয়োগের যাবতীয় ব্যবস্থা গ্রহণ করা হয়। কর্মী নিয়োগ দু'ভাবে হতে পারে। সাধারণত প্রতিষ্ঠানের নিচের স্তরে নিয়োগ অস্থায়ী ভিত্তিতেই হয়ে থাকে। তাই এরূপ নিয়োগে আবেগকে পরিহার করতে হবে। কারণ আবেগের বশবর্তী অযোগ্য কর্মীকে প্রতিষ্ঠানে নিয়োগ দিলে প্রতিষ্ঠান তার কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে পারে না। এসকল কারণেই আবেগ তাড়িত হয়ে কর্মী নিয়োগ করা অনুচিত।
SSC ব্যবসায় উদ্যোগ CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ব্যবসায় উদ্যোগ · সৃজনশীল
"আবেগতাড়িত হয়ে কর্মী নিয়োগ করা অনুচিত"- ব্যাখ্যা কর।
উত্তর