কোন কোন কারণে আদালতের নির্দেশে অংশীদারি ব্যবসায়ের বিলুপ্তি ঘটাতে পারে? ব্যাখ্যা কর।
উত্তর: অংশীদারি আইনের ৪৪ ধারায় বলা হয়েছে যে, নিম্নোক্ত কোনো কারণে আদালত অংশীদারি ব্যবসায়ের বিলুপ্তি ঘটাতে পারে- ১. কোনো অংশীদারের মস্তিষ্ক বিকৃতি ঘটলে; ২. কোনো অংশীদার দায়িত্ব পালনে চিরতরে অসমর্থ হলে; ৩. কোনো অংশীদারের অসদাচরণের জন্য অংশীদারদের মধ্যে আস্থা ও বিশ্বাস ক্ষতিগ্রস্ত হলে; ৪. কোনো অংশীদার তার প্রাপ্য অংশ তৃতীয় পক্ষকে হস্তান্তর করার মাধ্যমে চুক্তি ভঙ্গ করলে; ৫. ব্যবসায়ে ক্রমাগত লোকসান হতে থাকলে এবং লোকসান ব্যতীত ব্যবসায় পরিচালনা অসম্ভব হলে। উল্লিখিত কারণ ছাড়াও অন্য যেকোনো যুক্তিসঙ্গত কারণে আদালত অংশীদারি ব্যবসায়ের বিলুপ্তির নির্দেশ দিতে পারেন।
SSC ব্যবসায় উদ্যোগ CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ব্যবসায় উদ্যোগ · সৃজনশীল
কোন কোন কারণে আদালতের নির্দেশে অংশীদারি ব্যবসায়ের বিলুপ্তি ঘটাতে পা…
উদ্দীপক
Rajshahi · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর