কোম্পানির সংবিধান বলা হয় কোনটিকে? ব্যাখ্যা কর।
উত্তর: কোম্পানির উদ্দেশ্য, ক্ষমতা প্রভৃতি সংবলিত যে দলিল প্রস্তুত হয়, তাকে স্মারকলিপি বলে। স্মারকলিপিকে কোম্পানির গঠনতন্ত্র বা সনদ হিসেবে গণ্য করা হয়। স্মারকলিপি যৌথমূলধনি কোম্পানির মুখ্য দলিল। কোম্পানির নিবন্ধনের জন্য এ দলিল নিবন্ধকের নিকট দাখিল করতে হয়। স্মারকলিপি ছাড়া কোম্পানি গঠিত হতে পারে না। এর মাধ্যমে কোম্পানি গঠিত ও নিয়ন্ত্রিত হয়। এতে কোম্পানির নিবন্ধনের শর্তাবলি উল্লেখ থাকে এবং এটি কোম্পানির গণ্ডি নির্ধারণ করে। এ গণ্ডির বাইরে কোম্পানি কোনো কাজ সম্পাদন করতে পারে না। এতে কোম্পানির নাম, ঠিকানা, উদ্দেশ্য, মূলধন, আদর্শ ইত্যাদির উল্লেখ থাকে। তাই বলা হয়, স্মারকলিপি কোম্পানির মূল্যবান দলিল।
SSC ব্যবসায় উদ্যোগ CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ব্যবসায় উদ্যোগ · সৃজনশীল
কোম্পানির সংবিধান বলা হয় কোনটিকে? ব্যাখ্যা কর।
উদ্দীপক
Jessore · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর