জোনায়েতের প্রথম পর্যায়ের ব্যবসায়টি কোন ধরনের ব্যবসায় সংগঠন? ব্যাখ্যা কর।
উত্তর: জোনায়েতের প্রথম পর্যায়ের ব্যবসায়টি একমালিকানা ব্যবসায় সংগঠন।একজন ব্যক্তির মালিকানায় প্রতিষ্ঠিত, পরিচালিত ও নিয়ন্ত্রিত ব্যবসায় সংগঠনকে একমালিকানা ব্যবসায় বলে। এরূপ ব্যবসায়ের দায় অসীম থাকে। পৃথিবীর প্রাচীনতম এবং অত্যন্ত সহজ প্রকৃতির ব্যবসায় সংগঠন হলো একমালিকানা ব্যবসায়।উদ্দীপকের জোনায়েত একটি খাদ্য প্রক্রিয়াজাতকরণ ব্যবসায় শুরু করেন। উক্ত ব্যবসায়ের একমাত্র মালিক, পরিচালক, পুঁজির যোগানদাতা হলেন জোনায়েত। তাই বলা যায়, জোনায়েতের প্রথম পর্যায়ের ব্যবসায়টি হলো একমালিকানা ব্যবসায়।
SSC ব্যবসায় উদ্যোগ CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ব্যবসায় উদ্যোগ · সৃজনশীল
জোনায়েতের প্রথম পর্যায়ের ব্যবসায়টি কোন ধরনের ব্যবসায় সংগঠন? ব্যাখ্য…
উদ্দীপক
Dhaka · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর