চাষিদের আর্থ-সামাজিক উন্নয়নে 'সবুজ সংঘ' এর মতো সংগঠনের ভূমিকা বিশ্লেষণ কর।
উত্তর: আখ চাষিদের আর্থসামাজিক উন্নয়নের ক্ষেত্রে উদ্দীপকের 'সবুজ সংঘ' এর মতো সমবায় সংগঠনটির ভূমিকা অপরিসীম। বিভিন্ন ধরনের শ্রমজীবী মানুষের আর্থসামাজিক উন্নয়নে শ্রমজীবী সমবায় সমিতি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে সক্ষম। উক্ত সমবায়ের মাধ্যমে সম্প্রীতির সম্পর্ক প্রতিষ্ঠা ছাড়াও নিজেরা সঞ্চয় জমা করে ও তা ব্যবসায়িক কাজে লাগিয়ে আর্থিকভাবে লাভবান হওয়া সম্ভব। উদ্দীপকের শিমুলতলী গ্রামের আখ চাষিগণ নিজেদের আর্থসামাজিক কল্যাণের জন্য সমবায় সমিতি গঠন করে। উক্ত সমবায় সমিতি গঠনের ফলে আখ চাষিগণের মধ্যে ঐক্য ও সচেতনতা সৃষ্টি হওয়ায় তাদের মধ্যে সঞ্চয়ের অভ্যাস সৃষ্টি হবে। সমবায় সংগঠনের ফলে মূলধন গঠন করা সম্ভব হবে। তাছাড়া উক্ত সংগঠনের মাধ্যমে তাদের উৎপাদিত পণ্য বাজারজাত করে লাভবান হবেন। তাছাড়াও তারা নিজেদের ব্যবহারের প্রয়োজনীয় পণ্যসামগ্রী উক্ত সংগঠনের মাধ্যমে কম মূল্যে সংগ্রহ করে উপকৃত হবেন। ফলে দেশে দরিদ্রতার হার কমে যাবে এবং আর্থসামাজিক উন্নয়ন ঘটবে। সুতরাং আমি মনে করি, বাংলাদেশের আর্থসামাজিক উন্নয়নের ক্ষেত্রে উদ্দীপকের সংগঠনটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে।
SSC ব্যবসায় উদ্যোগ CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ব্যবসায় উদ্যোগ · সৃজনশীল
চাষিদের আর্থ-সামাজিক উন্নয়নে 'সবুজ সংঘ' এর মতো সংগঠনের ভূমিকা বিশ্ল…
উদ্দীপক
Comilla · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর