জনাব রনি ও জনির ব্যবসায় মালিকানার ভিত্তিতে কোন ধরনের? ব্যাখ্যা কর।
উত্তর: জনাব রনি ও জনির ব্যবসায় মালিকানার ভিত্তিতে অংশীদারি ব্যবসায় সংগঠন।মুনাফা অর্জনের উদ্দেশ্যে দুই বা ততোধিক ব্যক্তির মধ্যে চুক্তিবদ্ধ সম্পর্কের মাধ্যমে গঠিত ব্যবসায়কে অংশীদারি ব্যবসায় বলে। এরূপ চুক্তি লিখিত বা মৌখিক যেকোনো প্রকারের হতে পারে।উদ্দীপকের রনি ও জনি দুই বন্ধু লেখাপড়া শেষ করে পারস্পরিক সমঝোতার ভিত্তিতে একটি ব্যবসায় প্রতিষ্ঠান স্থাপন করেন। তাদের ব্যবসায় প্রচুর লাভ হয়। এরূপ লাভের অন্যতম কারণ হচ্ছে দুজনের শ্রম, মেধা ও মূলধন। অর্থাৎ তারা সমঝোতার ভিত্তিতে চুক্তিবদ্ধ সম্পর্কের মাধ্যমে ব্যবসায়টি গঠন ও পরিচালনা করছে; যা অংশীদারি ব্যবসায়ের বৈশিষ্ট্যকে নির্দেশ করে।
SSC ব্যবসায় উদ্যোগ CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ব্যবসায় উদ্যোগ · সৃজনশীল
জনাব রনি ও জনির ব্যবসায় মালিকানার ভিত্তিতে কোন ধরনের? ব্যাখ্যা কর।
উদ্দীপক
Jessore · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর