উদ্দীপকে বর্ণিত ব্যবসায়টি বিলোপসাধন ঘটবে কি? উত্তরের সপক্ষে যুক্তি দাও।
উত্তর: যে উদ্দীপকে বর্ণিত ব্যবসায়টির আদালতের নির্দেশে বিলোপসাধন ঘটবে। অংশীদারি আইনের ৪৪ ধারায় যেসব কারণে অংশীদারি ব্যবসায়ের বাধ্যতামূলক বিলোপসাধন ঘটবে, সেগুলোর মধ্যে অন্যতম হচ্ছে কোনো অংশীদারের মস্তিষ্ক বিকৃতি ঘটা। অর্থাৎ কোনো অংশীদারের মস্তিষ্ক বিকৃতি ঘটলে আদালত উক্ত অংশীদারি ব্যবসায়কে বিলুপ্ত ঘোষণা করতে পারে। উদ্দীপকের রনি ও জনি দুই বন্ধু লেখাপড়া শেষ করে পারস্পরিক সমঝোতার ভিত্তিতে একটি ব্যবসায় প্রতিষ্ঠান স্থাপন করেন। তাদের ব্যবসায় প্রচুর লাভ হয়। কিন্তু ব্যবসায়টি কিছুদিন চলার পর রনির মস্তিষ্ক বিকৃতি ঘটে। ফলে দায়িত্ব পালনে চিরতরে অসমর্থ হন। এরূপ অবস্থায় ব্যবসায়টি আদালতের নির্দেশে বিলোপসাধন ঘটবে। অংশীদারি ব্যবসায়ের বিলোপসাধন নানাবিধ কারণে হতে পারে। এগুলোর মধ্যে রয়েছে সকলে একমত হয়ে, বাধ্যতামূলক, বিশেষ ঘটনাসাপেক্ষ, বিজ্ঞপ্তির দ্বারা এবং আদালতের নির্দেশে বিলোপসাধন। এক্ষেত্রে উদ্দীপকের রনি ও জনি একসাথে ব্যবসায় শুরু করার পর কিছুদিন যেতেই রনির মস্তিষ্ক বিকৃতি ঘটে। এরূপ ঘটনার পরিপ্রেক্ষিতে তাদের ব্যবসায়টি আদালতের নির্দেশে বিলোপসাধন ঘটবে।
SSC ব্যবসায় উদ্যোগ CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ব্যবসায় উদ্যোগ · সৃজনশীল
উদ্দীপকে বর্ণিত ব্যবসায়টি বিলোপসাধন ঘটবে কি? উত্তরের সপক্ষে যুক্তি …
উদ্দীপক
Jessore · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর