কোম্পানির মূল দলিল কোনটি? ব্যাখ্যা কর।
উত্তর: স্মারকলিপিকে কোম্পানির সনদ বলা হয়। স্মারকলিপি হলো কোম্পানির মূল দলিল, সনদ বা সংবিধান যাতে কোম্পানির মূল বিষয়াবলি, কর্মপরিধি ও ক্ষমতার সীমা নির্দেশ করা হয় এবং যার দ্বারা কোম্পানির সঙ্গে শেয়ারহোল্ডার ও তৃতীয় পক্ষের সম্পর্ক নির্ধারণ করা হয়। এতে অন্তর্ভুক্ত নেই এমন কাজ কোম্পানি সম্পাদন করতে পারে না। করলে তা ক্ষমতাবহির্ভূত কাজ হিসেবে গণ্য হয় যা আইনত বহাল করা যায় না। আইনের ধারা অনুসরণ করে এরূপ দলিল সংশোধন বা পরিবর্তন করা যায়, তবে তা করা আনুষ্ঠানিকতাপূর্ণ ও কষ্টসাধ্য।
SSC ব্যবসায় উদ্যোগ CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ব্যবসায় উদ্যোগ · সৃজনশীল
কোম্পানির মূল দলিল কোনটি? ব্যাখ্যা কর।
উত্তর