উদ্দীপকে দ্বিতীয় পর্যায়ের ব্যবসায় সংগঠনটির গঠন প্রক্রিয়া বিশ্লেষণ কর।
উত্তর: উদ্দীপকের দ্বিতীয় পর্যায়ের ব্যবসায় সংগঠনটি হলো পাবলিক লিমিটেড কোম্পানি।যে কোম্পানির সদস্যসংখ্যা সর্বনিম্ন ৭ জন ও সর্বোচ্চ সদস্যসংখ্যা কোম্পানির স্মারকলিপিতে উল্লিখিত শেয়ার সংখ্যা দ্বারা সীমাবদ্ধ এরং শেয়ার ও ঋণপত্র জনগণের নিকট বিক্রি করা যায় এবং শেয়ার অবাধে হস্তান্তরযোগ্য তাকে পাবলিক লিমিটেড কোম্পানি বলে।উদ্দীপকের শেফাউল ও তার শিক্ষিত আট বন্ধু মিলে সীমিত দায়বিশিষ্ট একটি সংগঠন গঠনের উদ্যোগ গ্রহণ করে এবং নিবন্ধনপত্র পেয়েই তারা কাজ শুরু করে। তাদের প্রতিষ্ঠানের উৎপাদিত পণ্যের মান ভালো হওয়ায় বাজারে পণ্যের ব্যাপক চাহিদার সৃষ্টি হয়। পণ্যের উৎপাদন বৃদ্ধি করার জন্য তারা সংগঠনের কাঠামো পরিবর্তন করে শেয়ার ও ঋণপত্র বিক্রির মাধ্যমে মূলধন সংগ্রহের সিদ্ধান্ত নেন। সিদ্ধান্ত অনুযায়ী, তারা তাদের কার্যক্রম পরিচালনা করতে লাগলো এবং সার্থক হলো। অর্থাৎ তারা প্রতিষ্ঠানটিকে পাবলিক লিমিটেড কোম্পানিতে রূপান্তর করেছে।বাংলাদেশে প্রচলিত ১৯৯৪ সালের কোম্পানি আইন অনুসারে কতকগুলো ধারাবাহিক প্রক্রিয়া অনুসরণ করে কোম্পানি গঠন করতে হয়। কোম্পানি গঠন প্রক্রিয়াটি সাধারণত চারটি ধারাবাহিক পর্যায়ে সম্পন্ন হয়। সেগুলো হলো- ১. উদ্যোগ গ্রহণ পর্যায়, ২. দলিলপত্র প্রণয়ন পর্যায়, ৩. নিবন্ধনপত্র সংগ্রহ পর্যায় এবং ৪. কার্যারম্ভ পর্যায়। এক্ষেত্রে পাবলিক লিমিটেড কোম্পানি কার্যারম্ভের অনুমতিপত্র সংগ্রহের পর তার কার্যক্রম শুরু করতে পারে।
SSC ব্যবসায় উদ্যোগ CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ব্যবসায় উদ্যোগ · সৃজনশীল
উদ্দীপকে দ্বিতীয় পর্যায়ের ব্যবসায় সংগঠনটির গঠন প্রক্রিয়া বিশ্লেষণ কর।
উদ্দীপক
Mymensingh · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর