জনাব রাফিদের কর্মরত প্রতিষ্ঠানটি মালিকানার ভিত্তিতে কোন ধরনের সংগঠন? ব্যাখ্যা কর।
উত্তর: জনাব রাফিদের কর্মরত প্রতিষ্ঠানটির মালিকানার ভিত্তিতে রাষ্ট্রীয় ব্যবসায় সংগঠন।সরকার কর্তৃক গঠিত, পরিচালিত ও নিয়ন্ত্রিত ব্যবসায়কে রাষ্ট্রীয় ব্যবসায় বলে। অন্যান্য ব্যবসায়ের মতো মুনাফা অর্জন বা বৃদ্ধি রাষ্ট্রীয় ব্যবসায়ের মূল উদ্দেশ্য নয়। জনসেবা বা জনকল্যাণই এ জাতীয় ব্যবসায়ের প্রধান উদ্দেশ্য।উদ্দীপকের জনাব রাফিদ একটি প্রতিষ্ঠানে কর্মরত। উক্ত প্রতিষ্ঠানের প্রধান কাজ হলো বিভিন্ন এলাকার সর্বসাধারণের সেবা প্রদান করা। প্রতিষ্ঠানটি অল্পদিনেই বেশ সুনাম অর্জন করেছে। এখানে দেখা যাচ্ছে, জনাব রাফিদ যে প্রতিষ্ঠানে কর্মরত তা একটি সরকারি প্রতিষ্ঠান। কেননা বিভিন্ন এলাকায় সর্বসাধারণের সেবা প্রদান করা রাষ্ট্রীয় ব্যবসায়ের প্রধান কাজ বা উদ্দেশ্য। তাই বলা যায়, জনাব রাফিদের কর্মরত প্রতিষ্ঠানটি মালিকানার ভিত্তিতে রাষ্ট্রীয় ব্যবসায় সংগঠন।
SSC ব্যবসায় উদ্যোগ CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ব্যবসায় উদ্যোগ · সৃজনশীল
জনাব রাফিদের কর্মরত প্রতিষ্ঠানটি মালিকানার ভিত্তিতে কোন ধরনের সংগঠন…
উদ্দীপক
Dinajpur · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর