আত্মসামাজিক উন্নয়নে উদ্দীপকের জনাব শাওন ও জনাব সুজনের গঠিত সংগঠনটির ভবিষ্যৎ সম্ভাবনা মূল্যায়ন কর।
উত্তর: আত্মসামাজিক উন্নয়নে উদ্দীপকের জনাব শাওন ও জনাব সুজনের গঠিত সমবায় সংগঠনটির ভবিষ্যৎ সম্ভাবনা রয়েছে।আত্মসামাজিক বলতে এমন এক ধরনের বৈশিষ্ট্য বা আচরণকে বোঝায়, যেখানে একজন ব্যক্তি নিজের মধ্যে থেকেও সামাজিক আচরণ তথা সমাজবদ্ধভাবে নিজেকে পরিচালিত করেন এবং সবাইকে নিয়ে মিলেমিশে থাকেন।উদ্দীপকের শাওন, সুজন আরও কয়েকজন মৎস্যচাষি নিজেদের উন্নতির জন্য ২০০১ সালের আইন অনুযায়ী, একটি সংগঠন গড়ে তোলেন। মুনাফার একটি অংশ সদস্যদের চিকিৎসাসহ অন্যান্য কল্যাণমূলক কাজে ব্যয় করেন। বর্তমানে তাদের প্রতিষ্ঠানটি সুনাম অর্জন করেছে। এর মাধ্যমে প্রত্যেক সদস্যের আত্মসামাজিক উন্নয়ন নিশ্চিত হবে।আত্মসামাজিক উন্নয়নে সমবায় সংগঠন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। কেননা সমবায় সংগঠনের মাধ্যমে সদস্যদের পারস্পরিক কল্যাণসাধনে কাজ করা হয়। এর ফলে তুলনামূলক দুর্বল বা নিম্নবিত্ত শ্রেণির সদস্য অন্যান্য সদস্যের প্রত্যক্ষ ও পরোক্ষ সহযোগিতায় স্বাবলম্বী হওয়ার সুযোগ পাবেন। উক্ত স্বাবলম্বিতা তাদের পারিবারিক, সামাজিক এবং অর্থনৈতিক ক্ষেত্রে ঘটে থাকে। তাই বলা যায়, আত্মসামাজিক উন্নয়নে উদ্দীপকের সমবায় সংগঠনটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে।
SSC ব্যবসায় উদ্যোগ CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ব্যবসায় উদ্যোগ · সৃজনশীল
আত্মসামাজিক উন্নয়নে উদ্দীপকের জনাব শাওন ও জনাব সুজনের গঠিত সংগঠনটির…
উদ্দীপক
Dinajpur · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর