তাদের প্রথম ব্যবসায়টির ধরন কী? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকের প্রথম ব্যবসায়টি অংশীদারি ব্যবসায়।দুই তা ততোধিক ব্যক্তি মুনাফা অর্জনের উদ্দেশ্যে চুক্তির ভিত্তিতে যে ব্যবসায় গড়ে তোলে তাকে অংশীদারি ব্যবসায় বলে। দুই বা ততোধিক ব্যক্তির মধ্যে সম্পাদিত চুক্তির মাধ্যমেই অংশীদারি ব্যবসায় গঠিত হয়। চুক্তি ছাড়া অংশীদারি ব্যবসায় গঠিত হতে পারে না।উদ্দীপকের রানা ও তার পাঁচ বন্ধু চুক্তির ভিত্তিতে একটি খাদ্য প্রক্রিয়াজাতকরণ কারখানা প্রতিষ্ঠা করেন। তাদের উৎপাদিত পণ্যের গুণগত মান ভালো হওয়ায় দিন দিন পণ্যের চাহিদা বৃদ্ধি পেতে থাকে। কিন্তু তাদের অর্থনৈতিক সংকটের কারণে ব্যবসায় বৃদ্ধিকরণ ও আধুনিকায়নে সমস্যা হচ্ছে। তাদের ব্যবসায়টি চুক্তির ভিত্তিতে গঠিত হয়, যা অংশীদারি ব্যবসায়ের সাথে সামঞ্জ্যপূর্ণ। তাই বলা যায়, উদ্দীপকের প্রথম ব্যবসায়টি অংশীদারি ব্যবসায়।
SSC ব্যবসায় উদ্যোগ CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ব্যবসায় উদ্যোগ · সৃজনশীল
তাদের প্রথম ব্যবসায়টির ধরন কী? ব্যাখ্যা কর।
উদ্দীপক
Dhaka · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর