সাংগঠনিক ধরন পরিবর্তন করায় রানাদের প্রতিষ্ঠানটি দেশের অর্থনীতিতে আরও বেশি ভূমিকা রাখবে- মূল্যায়ন কর।
উত্তর: সাংগঠনিক ধরন পরিবর্তন করায় উদ্দীপকের অংশীদারি ব্যবসায়টি কোম্পানি সংগঠনে পরিণত হয়েছে, এমন সংগঠন দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। দুই বা ততোধিক ব্যক্তি মুনাফা অর্জনের উদ্দেশ্যে চুক্তির ভিত্তিতে যে ব্যবসায় গড়ে তোলে তাকে অংশীদারি ব্যবসায় বলে। অন্যদিকে কতিপয় ব্যক্তি মুনাফা অর্জনের উদ্দেশ্যে যৌথভাবে মূলধন বিনিয়োগ করে স্বেচ্ছায় আইনসম্মতভাবে যে ব্যবসায় গঠন করে তাকে কো বানি সংগঠন বলে। কোম্পানি হলো একটি বৃহদায়তন ব্যবসায় সংগঠন। উদ্দীপকের রানা ও তার পাঁচ বন্ধু চুক্তির ভিত্তিতে একটি খাদ্য প্রক্রিয়াজাতকরণ কারখানা প্রতিষ্ঠা করেন। তাদের উৎপাদিত পণ্যের গুণগত মান ভালো হওয়ায় দিন দিন পণ্যের চাহিদা বৃদ্ধি পেতে থাকে। কিন্তু তাদের অর্থনৈতিক সংকটের কারণে ব্যবসায় বৃদ্ধিকরণ ও আধুনিকায়নে সমস্যা হচ্ছে। তাই তারা সংগঠনের ধরন পরিবর্তন করে ১৯৯৪ সালের আইন অনুযায়ী 'রানা এন্ড ফ্রেন্ডস' কোম্পানি নামে প্রতিষ্ঠানটি নিবন্ধন করে বৃহৎ পরিসরে কাজ শুরু করেন। দুই বছরের মধ্যে তারা তিনটি বিভাগীয় শহরে তাদের শাখা খুলে ব্যবসায় পরিচালনা করেন।উদ্দীপকের প্রথম সংগঠনটি হচ্ছে অংশীদারি ব্যবসায় সংগঠন। এরূপ সংগঠনে আইনগত সুযোগ-সুবিধার অভাব রয়েছে। ফলে বিভিন্ন ক্ষেত্রে সমস্যার সৃষ্টি হয়। অন্যদিকে কোম্পানি সংগঠন আইনসৃষ্ট বৃহদায়তন সংগঠন। এরূপ প্রতিষ্ঠান আইনগতভাবে বিভিন্ন সুযোগ-সুবিধা ভোগ করে এবং দেশের অনেক লোকের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করতে সক্ষম হয়। ফলে দেশের অর্থনৈতিক অবস্থা সমৃদ্ধশালী হয়। তাই আমি মনে করি, অংশীদারি ব্যবসায়ের তুলনায় কোম্পানি সংগঠন দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
SSC ব্যবসায় উদ্যোগ CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ব্যবসায় উদ্যোগ · সৃজনশীল
সাংগঠনিক ধরন পরিবর্তন করায় রানাদের প্রতিষ্ঠানটি দেশের অর্থনীতিতে আর…
উদ্দীপক
Dhaka · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর