শিল্পোন্নয়নে জনাব আরিফ হোসেনের করণীয় মূল্যায়ন কর।
উত্তর: ব্যাংক ঋণের মাধ্যমে আরিফ হোসেন শিল্পোন্নয়ন করতে পারবে বলে আমি মনে করি।যেকোনো ব্যবসায় স্থাপন বা সম্প্রসারণের জন্য অর্থের প্রয়োজন। এ অর্থ সংগ্রহের অন্যতম একটি মাধ্যম হচ্ছে ব্যাংক ঋণ। গ্রাহকগণ নির্দিষ্ট জামানতের বিনিময়ে ব্যাংক হতে যে অর্থ সংগ্রহ করে তাকে ব্যাংক ঋণ বলে। ব্যাংক ঋণ গ্রহণের মাধ্যমে একদিকে যেমন নতুন ব্যবসায় স্থাপন করা যায় অন্যদিকে ব্যবসায় সম্প্রসারণের ক্ষেত্রেও ব্যাংক ঋণকে কাজে লাগানো যায়।উদ্দীপকের আরিফ হোসেন দীর্ঘ ১২ বছর ধরে সাভারে একটি স্পিনিং মিলে চাকরি করেন। সুতার বিষয়ে তার জ্ঞান অনেক ভালো। তাই তিনি তার এই অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে নানা রং-বেরঙের সুতার ব্যবহার করে নিজ বাড়ির সদস্যদের সহায়তায় সুতার টুপি, ওয়ালম্যাট ও চাদর তৈরির কারখানা স্থাপন করেন। উক্ত কারখানায় উৎপাদিত পণ্য স্থানীয় বাজারে ব্যাপক চাহিদা সৃষ্টি করে। তাই তিনি সরকারি ব্যাংক থেকে ঋণ নিয়ে ব্যবসায় সম্প্রসারণ ও শ্রমিক বৃদ্ধি করেন।অর্থ ছাড়া কোনো ব্যবসায়ই পরিচালনা করা যায় না। গ্রাহকদের চাহিদা অনুযায়ী পণ্যদ্রব্যের ব্যবসায় করতে অর্থের প্রয়োজন। আবার ব্যবসায় সম্প্রসারণ করার জন্যও অর্থের প্রয়োজন। প্রয়োজনীয় এ অর্থ ব্যক্তিগতভাবে বা ঋণ করে সংগ্রহ' করতে হয়, যা প্রতিষ্ঠানের স্বার্থ সংরক্ষণে সহায়তা করে। তাই আমি মনে করি, ব্যাংক ঋণের মাধ্যমে আরিফ হোসেন শিল্পোন্নয়ন করতে পারবে।
SSC ব্যবসায় উদ্যোগ CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ব্যবসায় উদ্যোগ · সৃজনশীল
শিল্পোন্নয়নে জনাব আরিফ হোসেনের করণীয় মূল্যায়ন কর।
উদ্দীপক
Dhaka · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর