বাংলাদেশের প্রেক্ষাপটে 'B [গণিত] সংগঠনটির গুরুত্ব বিশ্লেষণ কর।
উত্তর: বাংলাদেশের প্রেক্ষাপটে সংগঠন B অর্থাৎ যৌথমূলনী সংগঠনের গুরুত্ব অধিক।যৌথমূলধনী ব্যবসায় আইনের মাধ্যমে সৃষ্ট ও পরিচালিত হয়। তাই এটি আইনসৃষ্ট ব্যবসায় সংগঠন। তাছাড়া কোম্পানি ব্যবসায় করতে আগ্রহী কিছু সংখ্যক ব্যক্তি স্বেচ্ছায় সংঘবদ্ধ হয়ে কোম্পানি গঠন করে। তাই এটি একটি স্বেচ্ছামূলক প্রতিষ্ঠান।উদ্দীপকের সংগঠন 'B [গণিত] একটি আইনসৃষ্ট ও স্বেচ্ছামূলক সংগঠন। দেশে প্রচলিত কোম্পানি আইনের আওতায় এ ব্যবসায় গঠিত হয়। আইনি, প্রক্রিয়ার অধীনে হয় বলে এর গঠন বেশ জটিল ও আনুষ্ঠানিকতাপূর্ণ। এটি একটি স্বেচ্ছামূলক প্রতিষ্ঠান। তাই কোম্পানি ব্যবসায় আগ্রহী কিছুসংখ্যক ব্যক্তি স্বেচ্ছায় সংঘবদ্ধ হয়ে কোম্পানি গঠন করে। তবে সদস্যদের কেউ ইচ্ছা করলে শেয়ার হস্তান্তরের মাধ্যমে সহজেই ব্যবসায় থেকে বিদ্যায় নিতে পারে।বর্তমানে বাংলাদেশে একমালিকানা ব্যবসায়ের মতো যৌথমূলধনী ব্যবসায়ও খুব জনপ্রিয়। তাছাড়া বৃহদায়তনের ব্যবসায় প্রতিষ্ঠার মাধ্যমে বিপুল সংখ্যক মানুষের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টির জন্য কোম্পানি সংগঠন সবচেয়ে বেশি উপযোগী। তাছাড়া এ ধরনের ব্যবসায় সংগঠনের মাধ্যমে অধিক মূলধন সংগ্রহ করা সম্ভব হয় এবং বড় আকারের ঝুঁকিপূর্ণ বিনিয়োগ সম্ভব হয়। ফলে' দেশের শিল্প উন্নয়ন বিকাশে সম্পৃক্ততা বৃদ্ধি পায়। তাই বলা যায়, বাংলাদেশের প্রেক্ষাপটে B সংগঠনটির গুরুত্ব অত্যধিক।
SSC ব্যবসায় উদ্যোগ CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ব্যবসায় উদ্যোগ · সৃজনশীল
বাংলাদেশের প্রেক্ষাপটে 'B সংগঠনটির গুরুত্ব বিশ্লেষণ কর।
Chittagong · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর