জনাব রাকিবের দুই বন্ধুকে ব্যবসায় মালিকানায় যুক্ত করার যৌক্তিকতা বিশ্লেষণ কর।
উত্তর: উদ্দীপকে বর্ণিত জনাব রাকিবের ব্যবসায় সম্প্রসারণের জন্য তার দুই বন্ধুকে ব্যবসায় মালিকানায় যুক্ত করার পদক্ষেপটি যথার্থ বলে আমি মনে করি।একক মালিকানায় গঠিত, পরিচালিত ও নিয়ন্ত্রিত ব্যবসায়কে একমালিকানা ব্যবসায় বলে। অন্যদিকে দুই তা ততোধিক ব্যক্তি মুনাফা অর্জনের উদ্দেশ্যে চুক্তির ভিত্তিতে যে ব্যবসায় গড়ে তোলে তাকে অংশীদারি ব্যবসায় বলে। দুই বা ততোধিক ব্যক্তির মধ্যে সম্পাদিত চুক্তির মাধ্যমেই অংশীদারি ব্যবসায় গঠিত হয়।উদ্দীপকের জনাব রাকিব একচ্ছত্র কর্তৃত্ব ও ক্ষমতাবলে একটি কাপড়ের দোকান গড়ে তোলেন। ধীরে ধীরে তার ব্যবসায়ে সাফল্য আসে। সম্প্রতি তিনি তার ব্যবসায়ের সম্প্রসারণ চান। কিন্তু পর্যাপ্ত মূলধন না থাকায় তার এক বন্ধুকে ব্যবসায়ে চুক্তির ভিত্তিতে সংযুক্ত করলেন। এক্ষেত্রে তারা পারস্পরিক সম্মতির ভিত্তিতে ব্যবসায় পরিচালনা করতে সম্মত হন। উদ্দীপকের জনাব রাকিবের প্রথম পর্যায়ের ব্যবসায়টি হচ্ছে একমালিকানা ব্যবসায়। এতে একজন মালিক থাকায় অনেক ইচ্ছা থাকা সত্ত্বেও মূলধনের অভাবে বৃহদায়তন ব্যবসায়ে পরিণত করা যায় না। অন্যদিকে দ্বিতীয় পর্যায়ের ব্যবসায়টি হচ্ছে অংশীদারি ব্যবসায়। উক্ত ব্যবসায়ে একমালিকানার তুলনায় সদস্য বেশি থাকে বলে মূলধনের পরিমাণ বেশি হয়। এতে ব্যবসায়কে সম্প্রসারিত করে বৃহদায়তন ব্যবসায়ে পরিণত করা যায়। তাই বলা যায়, জনাব রাকিবের ব্যবসায় সম্প্রসারণের জন্য একমালিকানা ব্যবসায়টিকে অংশীদারি ব্যবসায়ে পরিণত করার পদক্ষেপটি যথার্থ।
SSC ব্যবসায় উদ্যোগ CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ব্যবসায় উদ্যোগ · সৃজনশীল
জনাব রাকিবের দুই বন্ধুকে ব্যবসায় মালিকানায় যুক্ত করার যৌক্তিকতা বিশ…
উদ্দীপক
Comilla · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর