আদিত্য বড়ুয়ার ব্যবসায়ের ধরন পরিবর্তনের যৌক্তিকতা মূল্যায়ন কর।
উত্তর: একমালিকানা ব্যবসায়ের সীমাবদ্ধতা কাটিয়ে আদিত্য বড়ুয়ার ব্যবসায়কে অংশীদারি ব্যবসায় সংগঠনে রূপান্তর করার যৌক্তিকতা রয়েছে।একজন ব্যক্তির মালিকানায় গঠিত, পরিচালিত ও নিয়ন্ত্রিত ব্যবসায় সংগঠনকে একমালিকানা ব্যবসায় বলে। অপরদিকে, সম্পর্কের মাধ্যমে যে ব্যবসায় গঠিত হয়, তাকে অংশীদারি ব্যবসায় বলে। চুক্তিই অংশীদারি ব্যবসায়ের মূল ভিত্তি। চুক্তির শর্তের ভিত্তিতে অংশীদারি ব্যবসায় পরিচালিত হয়।উদ্দীপকের আদিত্য বড়ুয়া তাদের পূর্বপুরুষদের প্রাচীন ব্যবসায়টি পরিচালনা করে আসছিলেন। বর্তমানে পণ্যের চাহিদা বৃদ্ধি এবং ব্যবসায়টি আধুনিকায়নের জন্য বন্ধু মি. অনিককে চুক্তির ভিত্তিতে ব্যবসায় অন্তর্ভুক্ত করেন। এরূপ অন্তর্ভুক্তির ফলে তাদের ব্যবসায়ে মূলধন এবং পরিচালনা সামর্থ্য বৃদ্ধি পাবে। ফলে তাদের ব্যবসায়ের মূলধন ও আয়তন বাড়বে।একমালিকানা ব্যবসায়ের তুলনায় অংশীদারি ব্যবসায়ে অধিক মূলধন ও সামর্থ্যের সমাবেশ ঘটে। এতে বেশকিছু মানুষের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হয়; যা তাদের আয় ও ভোগ-ব্যবহার বৃদ্ধি করে। সর্বোপরি একমালিকানা ব্যবসায়ের তুলনায় অংশীদারি ব্যবসায় দেশের অর্থনৈতিক উন্নয়নে বেশি ভূমিকা রাখে। তাই বলা যায়, আদিত্য বড়ুয়ার একমালিকানা ব্যবসায় থেকে অংশীদারি ব্যবসায়ে রূপান্তরের সিদ্ধান্ত দেশের আর্থসামাজিক উন্নয়ন বিবেচনায় সঠিক ও যথার্থ হয়েছে।
SSC ব্যবসায় উদ্যোগ CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ব্যবসায় উদ্যোগ · সৃজনশীল
আদিত্য বড়ুয়ার ব্যবসায়ের ধরন পরিবর্তনের যৌক্তিকতা মূল্যায়ন কর।
উদ্দীপক
Sylhet · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর