XYZ ব্যবসায় প্রতিষ্ঠানটি কোন ধরনের? ব্যাখ্যা কর।
উত্তর: XYZ ব্যবসায় প্রতিষ্ঠানটি অংশীদারি ব্যবসায়।দুই বা ততোধিক ব্যক্তি মুনাফা অর্জনের উদ্দেশ্যে চুক্তির ভিত্তিতে যে ব্যবসায় গড়ে তোলে তাকে অংশীদারি ব্যবসায় বলে। দুই বা ততোধিক ব্যক্তির মধ্যে সম্পাদিত চুক্তির মাধ্যমেই অংশীদারি ব্যবসায় গঠিত হয়। চুক্তি ছাড়া অংশীদারি ব্যবসায় গঠিত হতে পারে না।উদ্দীপকের মামুন, মাসুদ ও মাসরুর XYZ নামে সমঝোতার ভিত্তিতে একটি ব্যবসায় প্রতিষ্ঠান গড়ে তোলেন। ব্যবসায় প্রতিষ্ঠানটি পরিচালনার ক্ষেত্রে তারা এ মর্মে সিদ্ধান্ত গ্রহণ করেন যে, তারা মূলধন অনুপাতে লাভ-লোকসান বণ্টন করে নিবেন। তাদের ব্যবসায়টি সমঝোতার ভিত্তিতে গঠিত হয়, যা অংশীদারি ব্যবসায়ের সাথে সামঞ্জ্যপূর্ণ। তাই বলা যায়, XYZ ব্যবসায় প্রতিষ্ঠানটি অংশীদারি ব্যবসায়।
SSC ব্যবসায় উদ্যোগ CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ব্যবসায় উদ্যোগ · সৃজনশীল
XYZ ব্যবসায় প্রতিষ্ঠানটি কোন ধরনের? ব্যাখ্যা কর।
উদ্দীপক
Chittagong · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর