উদ্দীপকে জনাব বাবুর প্রথম পর্যায়ের ব্যবসায়টি কোন ধরনের? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকে জনাব বাবুর প্রথম পর্যায়ের ব্যবসায়টি পাবলিক লিমিটেড কোম্পানি।যে কোম্পানির সদস্যসংখ্যা কমপক্ষে ৭ জন এবং সর্বোচ্চ শেয়ারসংখ্যা দ্বারা সীমাবদ্ধ থাকে যার শেয়ার অবাধে হস্তান্তরযোগ্য তাকে পাবলিক লিমিটেড কোম্পানি বলে। নিবন্ধনপত্র পেলেও পাবলিক লিমিটেড কোম্পানি তাদের কাজ শুরু করতে পারে না। এ ধরনের কোম্পানির মূলধনের প্রয়োজন হলে তারা বাজারে শেয়ার বিক্রয় করে মূলধন সংগ্রহ করে।উদ্দীপকের জনাব বাবু তার দশজন বন্ধু নিয়ে ভুট্টার গাছ থেকে গরুর খাবার সাইলেজ তৈরির কারখানা দেন। শুরুতে স্থানীয় খামারিদের চাহিদা পূরণের পাশাপাশি ঢাকা ও তার আশেপাশের খামারিদের চাহিদা পূরণ করতে গিয়ে চাপের মধ্যে আছেন। তাই কারখানা সম্প্রসারণ করতে শেয়ারবাজার থেকে মূলধন সংগ্রহের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেন। একমাত্র পাবলিক লিমিটেড কোম্পানিই শেয়ার বিক্রয় করতে পারে। তাই বলা যায়, উদ্দীপকে জনাব বাবুর প্রথম পর্যায়ের ব্যবসায়টি পাবলিক লিমিটেড কোম্পানি।
SSC ব্যবসায় উদ্যোগ CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ব্যবসায় উদ্যোগ · সৃজনশীল
উদ্দীপকে জনাব বাবুর প্রথম পর্যায়ের ব্যবসায়টি কোন ধরনের? ব্যাখ্যা কর।
উদ্দীপক
Comilla · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর