উদ্দীপকে জনাব বাবুর ব্যবসায়ের জন্য প্রয়োজনীয় অর্থায়নের যৌক্তিকতা মূল্যায়ন কর।
উত্তর: উদ্দীপকে জনাব বাবু কর্তৃক গঠিত পাবলিক লি. কোম্পানির শেয়ার বিক্রয়ের মাধ্যমে প্রয়োজনীয় অর্থায়নের যৌক্তিকতা রয়েছে।যে কোম্পানির সদস্যসংখ্যা কমপক্ষে ৭ জন এবং সর্বোচ্চ শেয়ারসংখ্যা দ্বারা সীমাবদ্ধ থাকে, যার শেয়ার অবাধে হস্তান্তরযোগ্য তাকে পাবলিক লিমিটেড কোম্পানি বলে। এ ধরনের কোম্পানির মূলধনের প্রয়োজন হলে তারা বাজারে শেয়ার বিক্রয় করে মূলধন সংগ্রহ করে।উদ্দীপকের জনাব বাবু তার দশজন বন্ধু নিয়ে ভুট্টার গাছ থেকে গরুর খাবার সাইলেজ তৈরির কারখানা দেন। শুরুতে স্থানীয় খামারিদের চাহিদা পূরণের পাশাপাশি ঢাকা ও তার আশেপাশের খামারিদের চাহিদা পূরণ করতে গিয়ে চাপের মধ্যে আছেন। তাই কারখানা সম্প্রসারণ করতে শেয়ারবাজার থেকে মূলধন সংগ্রহের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেন।পাবলিক লি: কোম্পানি, জনগণের নিকট শেয়ার বিক্রয় করে মূলধন সংগ্রহ করে। এতে তারা তাদের ব্যবসায়ের সম্প্রসারণ করতে সক্ষম হয়। ফলে দেশের বেকার লোকের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হয়, যা দেশের মানুষের মাথাপিছু আয় বৃদ্ধিতে সহায়ক। এছাড়াও বৃহদায়তন ব্যবসায়ের মাধ্যমে দেশে প্রচুর বৈদেশিক মুদ্রা অর্জিত হয়, যা দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তাই আমি মনে করি, উদ্দীপকে জনাব বাবু কর্তৃক গঠিত পাবলিক লি. কোম্পানির শেয়ার বিক্রয়ের মাধ্যমে প্রয়োজনীয় অর্থায়নের যৌক্তিকতা রয়েছে।
SSC ব্যবসায় উদ্যোগ CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ব্যবসায় উদ্যোগ · সৃজনশীল
উদ্দীপকে জনাব বাবুর ব্যবসায়ের জন্য প্রয়োজনীয় অর্থায়নের যৌক্তিকতা মূ…
উদ্দীপক
Comilla · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর