উদ্দীপকে কী কী ধরনের দলিল প্রণয়নের কথা বলা হয়েছে? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকের ২ ধরনের দলিল প্রণয়নের কথা বলা হয়েছে। যথা- (১) স্মারকলিপি, (২) পরিমেল নিয়মাবলি।স্মারকলিপি হলো কোম্পানির মূল দলিল। এ দলিলে কোম্পানির নাম, ঠিকানা, উদ্দেশ্য, মূলধন ও সদস্যদের দায় ইত্যাদি লেখা থাকে। এ দলিলে অন্তর্ভুক্ত নেই এমন কোনো কাজ কোম্পানি করতে পারে না। অন্যদিকে, পরিমেল নিয়মাবলিতে কোম্পানির অভ্যন্তরীণ পরিচালনাসংক্রান্ত প্রয়োজনীয় সকল বিষয় লিপিবদ্ধ করা হয়।উদ্দীপকের সুমন, মোহন ও রাজন তিন বন্ধু মিলে প্রথমে একটি অংশীদারি ব্যবসায় গঠন করেছিল। কিন্তু তাদের ব্যবসায়ের মূলধনের অপ্রতুলতা, আইনগত সীমাবদ্ধতা ও অসীম দায়ের কারণে তারা তাদের ব্যবসায়টিকে বৃহদায়তন ব্যবসায় গঠনে আগ্রহী হলেন। অর্থাৎ তারা এমন একটি ব্যবসায় গঠন করতে চান যেখানে মূলধন বেশি হবে এবং আইনগত কোনো ঝামেলা থাকবে না। উক্ত বৈশিষ্ট্যগুলো থেকে বোঝা যায়, তারা একটি যৌথমূলধনি কোম্পানি গঠন করতে যাচ্ছে। তাদের প্রস্তুতকৃত দলিলগুলোর মধ্যে কোম্পানির প্রধান গুরুত্বপূর্ণ দলিল হলো স্মারকলিপি এবং অপরটি হলো পরিমেল নিয়মাবলি।
SSC ব্যবসায় উদ্যোগ CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ব্যবসায় উদ্যোগ · সৃজনশীল
উদ্দীপকে কী কী ধরনের দলিল প্রণয়নের কথা বলা হয়েছে? ব্যাখ্যা কর।
উদ্দীপক
Sylhet · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর