উদ্দীপকের ব্যবসায়টি কীভাবে জাতীয় আয় বৃদ্ধিতে মুখ্য ভূমিকা রাখবে? বিশ্লেষণ কর।
উত্তর: উদ্দীপকের যৌথমূলধনি কোম্পানিটি দেশের বেকার সমস্যার সমাধানের মাধ্যমে জাতীয় অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।বর্তমান ব্যবসায় জগতে একমালিকানার মতো 'যৌথমালিকানার ভিত্তিতে প্রতিষ্ঠিত কোম্পানি ব্যবসায়ও দেশে দেশে খুব জনপ্রিয়। তাছাড়া বৃহদায়তনের ব্যবসায় প্রতিষ্ঠার মাধ্যমে বিপুলসংখ্যক মানুষের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টির জন্য কোম্পানি সংগঠন সবচেয়ে বেশি উপযোগী। কর্মসংস্থানের সাথে সাথে শুধু বেকারত্বই দূর হয় না, জীবনযাত্রার মানেরও উন্নতি হয় এবং মাথাপিছু আয় বাড়ে। আবার একমালিকানা ও অংশীদারি ব্যবসায়ে ঝুঁকি এবং দায় অসীম হওয়ার কারণে বড় আকারে ঝুঁকিপূর্ণ বিনিয়োগ সম্ভব হয় না যা সম্ভব হয় কোম্পানি সংগঠনে। তাছাড়া উন্নত প্রযুক্তি সমৃদ্ধ শিল্পকারখানা গড়ে তুলতে কোম্পানি সংগঠনই বেশি উপযুক্ত।উদ্দীপকের সুমন, মোহন ও রাজন তিন বন্ধু মিলে প্রথমে একটি অংশীদারি ব্যবসায় গঠন করেন। কিন্তু ব্যবসায়টিতে বিভিন্ন সমস্যা থাকার কারণে তারা একটি বৃহদায়তন ব্যবসায় গঠনে আগ্রহী হলেন। উক্ত ব্যবসায় স্থাপন করে তারা দেশের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টির মাধ্যমে বেকারত্ব দূর করে দেশের জাতীয় আয় বৃদ্ধিতে ভূমিকা রাখতে চায়।অংশীদারি ব্যবসায় সীমিত পরিসরের একটি ব্যবসায়। এটি দেশের জাতীয় আয় বৃদ্ধিতে খুব বেশি ভূমিকা রাখতে পারে না। কিন্তু যৌথমূলধনি কোম্পানি একটি বৃহদায়তন প্রতিষ্ঠান। এর মাধ্যমে দেশে নতুন নতুন শিল্প-কারখানা স্থাপিত হয়। এতে দেশের প্রচুর লোকের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হয়। তাই বলা যায়, যৌথমূলধনি কোম্পানি দেশে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টির মাধ্যমে বেকারত্ব দূর করতে পারে এবং মাথাপিছু আয় বৃদ্ধির পাশাপাশি জাতীয় আয় বৃদ্ধিতে ভূমিকা রাখতে পারে।
SSC ব্যবসায় উদ্যোগ CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ব্যবসায় উদ্যোগ · সৃজনশীল
উদ্দীপকের ব্যবসায়টি কীভাবে জাতীয় আয় বৃদ্ধিতে মুখ্য ভূমিকা রাখবে? বি…
উদ্দীপক
Sylhet · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর