উদ্দীপকে মনোজ কোন ধরনের অংশীদার? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকে মনোজ নামমাত্র অংশীদার।যে অংশীদার ব্যবসায়ে মূলধন বিনিয়োগ করে না, ব্যবসায় পরিচালনায় অংশগ্রহণ করে না কিন্তু ব্যবসায়ের স্বার্থে নিজের খ্যাতি বা সুনাম ব্যবহার করার সুযোগ দেয় তাকে নামমাত্র অংশীদার বলে। এরূপ অংশীদার নির্দিষ্ট বেতন বা লাভের অংশ বা অর্থের বিনিময়ে কাজ করে। এদেরকে অসীম দায় বহন করতে হয় না।উদ্দীপকের তানভির, সজল ও নিরব তিন বন্ধু দশ বছরের জন্য চুক্তিবদ্ধ হয়ে 'ফ্রেন্ডস ট্রান্সকম' নামে একটি ব্যবসায় পরিচালনা করেন। কিছুদিন পর তারা তাদের বন্ধু মনোজকে অংশীদার করে নেয়। এক্ষেত্রে মনোজ ব্যবসায়ে মূলধন বিনিয়োগ করেননি এবং পরিচালনায়ও অংশগ্রহণ করবে না। চুক্তির শর্ত অনুযায়ী লাভের অংশ নিবেন। মনোজের বৈশিষ্ট্যগুলো নামমাত্র অংশীদারের সাথে মিল রয়েছে। তাই বলা যায়, উদ্দীপকে মনোজ নামমাত্র অংশীদার।
SSC ব্যবসায় উদ্যোগ CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ব্যবসায় উদ্যোগ · সৃজনশীল
উদ্দীপকে মনোজ কোন ধরনের অংশীদার? ব্যাখ্যা কর।
উদ্দীপক
Chittagong · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর