উদ্দীপকের ব্যবসায় সংগঠনটির বিলোপসাধন পদ্ধতি বিশ্লেষণ কর।
উত্তর: উদ্দীপকের ব্যবসায় প্রতিষ্ঠানটি কয়েকটি বিশেষ ঘটনাসাপেক্ষে বিলোপসাধন হবে।যদি এমন কোনো বিশেষ ঘটনা ঘটে যেখানে অংশীদারি ব্যবসায়ের বিলোপ ঘটতে পারে তবে তাকে বিশেষ ঘটনাসাপেক্ষে বিলোপসাধন বলে। ১৯৩২ সালের অংশীদারি আইনের ৪২ ধারা অনুযায়ী এরূপ বিলোপসাধন হয়ে থাকে।উদ্দীপকে তানভির, সজল ও নিরব তিন বন্ধু দশ বছরের জন্য চুক্তিবদ্ধ হয়ে 'ফ্রেন্ডস ট্রান্সকম' নামে একটি ব্যবসায় পরিচালনা করেন। কিছুদিন পর তারা তাদ্রে বন্ধু মনোজকে অংশীদার করে নেয়। এক্ষেত্রে মনোজ - ব্যবসায়ে মূলধন বিনিয়োগ করেননি এবং পরিচালনায়ও অংশগ্রহণ করবে না। চুক্তির শর্ত অনুযায়ী লাভের অংশ নিবেন। মনোজ 'সমীর এন্ড কোং' থেকে ১০ লক্ষ টাকা ঋণ নিয়ে পরিশোধে ব্যর্থ হয়। এমতাবস্থায় আদালত তাকে দেউলিয়া ঘোষিত করেন।অংশীদারি আইনের ৪২ ধারায় বলা হয়েছে, যদি কোনো অংশীদার মারা যায় বা কোনো অংশীদার দেউলিয়া হয় তবে ব্যবসায়টির কয়েকটি বিশেষ ঘটনাসাপেক্ষে বিলোপসাধন হবে। উদ্দীপকের প্রতিষ্ঠানটিতে দেখা মনোজ নামে একজন অংশীদার দেউলিয়া হয়। এক্ষেত্রে বলা যায়, মনোজের দেউলিয়াত্বের কারণে উদ্দীপকের প্রতিষ্ঠানটির কয়েকটি বিশেষ ঘটনাসাপেক্ষে বিলোপ হবে।
SSC ব্যবসায় উদ্যোগ CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ব্যবসায় উদ্যোগ · সৃজনশীল
উদ্দীপকের ব্যবসায় সংগঠনটির বিলোপসাধন পদ্ধতি বিশ্লেষণ কর।
উদ্দীপক
Chittagong · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর