উদ্দীপকে জনাব সাকিব কোন ধরনের অংশীদার? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকের জনাব সাকিব নামমাত্র অংশীদার।যে অংশীদার ব্যবসায়ে মূলধন বিনিয়োগ করে না এবং ব্যবসায় পরিচালনায় অংশগ্রহণ করে না। তবে চুক্তি অনুযায়ী লাভের অংশ বা নির্দিষ্ট অর্থের বিনিময়ে নিজের সুনাম ব্যবহারের অনুমতি দেয় তাকে নামমাত্র অংশীদার বলে।উদ্দীপকের তালহা, তামিম ও তোহা তিন বন্ধু সমঝোতার ভিত্তিতে 'ফ্রেন্ডস অ্যান্ড ব্রাদার্স' নামে একটি ব্যবসায় সংগঠন গড়ে তোলেন। স্থানীয় বখাটে ছেলেদের চাঁদাবাজি থেকে বাঁচতে তারা জনাব সাকিবকে অংশীদার হিসেবে গ্রহণ করেন। জনাব সাকিব উত্ত প্রতিষ্ঠানে কোনো মূলধন বিনিয়োগ করেননি। এমনকি পরিচালনায়ও অংশগ্রহণ করেন না। তবে শুধু তার সুনাম ব্যবহারের অনুমতি প্রদান করেন। তাই বলা যায়, জনাব সাকিব নামমাত্র অংশীদার।
SSC ব্যবসায় উদ্যোগ CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ব্যবসায় উদ্যোগ · সৃজনশীল
উদ্দীপকে জনাব সাকিব কোন ধরনের অংশীদার? ব্যাখ্যা কর।
উদ্দীপক
Jessore · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর