'ফ্রেন্ডস অ্যান্ড ব্রাদার্স' সংগঠনের বিলোপসাধনের প্রক্রিয়া বিশ্লেষণ কর।
উত্তর: উদ্দীপকের 'ফ্রেন্ডস অ্যান্ড ব্রাদার্স' সংগঠনের বিলোপসাধনের প্রক্রিয়া হলো বিশেষ ঘটনাসাপেক্ষে বিলোপসাধন।অংশীদারি আইনের ৪২ ধারা অনুযায়ী অংশীদারি চুক্তিতে উল্লিখিত যেসব কারণে বিলোপসাধন হতে পারে সেগুলোই বিশেষ ঘটনাসাপেক্ষে বিলোপসাধনের আওতাভুক্ত। যেসব কারণে বিশেষ ঘটনায় বিলোপসাধন হতে পারে সেগুলো হলো: (ক) ব্যবসায়ের নির্দিষ্ট সময় শেষ হয়ে গেলে, (খ) ব্যবসায়ের নির্দিষ্ট কাজ শেষ হয়ে গেলে, (গ) কোনো অংশীদারের মৃত্যু হলে, (ঘ) আদালগত কর্তৃক কোনো অংশীদার দেউলিয়া ঘোষিত হলে।উদ্দীপকের তালহা, তামিম ও তোহা তিন বন্ধু 'ফ্রেন্ডস অ্যান্ড ব্রাদার্স' নামক অংশীদারি ব্যবসায় সংগঠনটি গড়ে তোলেন। তিন বন্ধু সমানভাবে মূলধন বিনিয়োগ করেন এবং পরিচালনায় অংশগ্রহণ করেন। ইতিমধ্যে তিন বন্ধু জনাব সাকিবকে নতুন অংশীদার হিসেবে গ্রহণ করেন। কিছুদিন পর অংশীদার তামিমের ব্যক্তিগত সম্পদের তুলনায় দায় বেশি হওয়ায় আদালত তাকে দেউলিয়া ঘোষণা করেন। ফ্রেন্ডস অ্যান্ড ব্রাদার্সের অন্যতম সক্রিয় অংশীদার জনাব তামিম আদালত কর্তৃক দেউলিয়া ঘোষিত হওয়ায় অংশীদারি আইনের ৪২ ধারা মোতাবেক বিলোপসাধনের আলামত স্পষ্ট হয়। তাই বলা যায়, ফ্রেন্ডস অ্যান্ড ব্রাদার্স সংগঠনটি আদালতের নির্দেশে বিলোপসাধন হতে পারে।
SSC ব্যবসায় উদ্যোগ CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ব্যবসায় উদ্যোগ · সৃজনশীল
'ফ্রেন্ডস অ্যান্ড ব্রাদার্স' সংগঠনের বিলোপসাধনের প্রক্রিয়া বিশ্লেষণ…
উদ্দীপক
Jessore · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর