উদ্দীপকে রবিনের কাজটি কীসের অন্তর্গত? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকে রবিনের কাজটি একমালিকানা ব্যবসায়ের অন্তর্গত।যে ব্যবসায়ে একজনমাত্র মালিক থাকে যিনি নিজেই ব্যবসায়ে মূলধন বিনিয়োগ করেন, ঝুঁকি গ্রহণ করেন, মুনাফা ভোগ করেন, দায় একাই পরিশোধ করেন, ব্যবসায় একাই পরিচালনা করেন তাকে একমালিকানা ব্যবসায় বলে। এই ব্যবসায়ে মালিক একজন থাকে বলে ব্যবসায়টির আয়তন ছোট হয়।উদ্দীপকের রবিন লেখাপড়া শেষ করেই হবিগঞ্জ শহরে একটি ফার্মেসিতে যোগদান করেন। বিক্রয়কর্মী হিসাবে পাঁচ বছর চাকরি করেন। ঔষধ বিক্রয়ের উপর যথেষ্ট অভিজ্ঞতা অর্জন করে প্রয়োজনীয় কোর্স সমাপ্ত করেন। এখন নিজে একটি ঔষধের দোকান চালাচ্ছেন। রবিনের ব্যবসায়টি একমালিকানা ব্যবসায়ের সাথে সামঞ্জস্যপূর্ণ। তাই বলা যায়, উদ্দীপকে রবিনের কাজটি একমালিকানা ব্যবসায়ের অন্তর্গত।
SSC ব্যবসায় উদ্যোগ CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ব্যবসায় উদ্যোগ · সৃজনশীল
উদ্দীপকে রবিনের কাজটি কীসের অন্তর্গত? ব্যাখ্যা কর।
উদ্দীপক
Comilla · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর