তুমি কি মনে কর জনাব রবিন একজন সফল উদ্যোক্তা? তোমার উত্তরের সপক্ষে যুক্তি দেখাও।
উত্তর: আমি মনে করি জনাব রবিন, একজন সফল উদ্যোক্তা।ঝুঁকিপূর্ণ ও অনুমাননির্ভর পথযাত্রায় যে উদ্যোক্তা তার নতুন ব্যবসায় চিন্তার বাস্তব প্রতিফলন ঘটিয়ে সাফল্য অর্জনে সক্ষম হন তাকেই সফল উদ্যোক্তা বলে। সফল উদ্যোক্তা নিঃসন্দেহে একজন সৃজনশীল উদ্ভাবক, উত্তম সংগঠক, যোগ্য পরিচালক ও নেতা। তিনি সাধারণ ব্যবসায়ী বা ব্যবস্থাপক থেকে ভিন্নতর।উদ্দীপকের রবিন লেখাপড়া শেষ করেই হবিগঞ্জ শহরে একটি ফার্মেসিতে যোগদান করেন। বিক্রয়কর্মী হিসাবে পাঁচ বছর চাকরি-করেন। ঔষধ বিক্রয়ের উপর যথেষ্ট অভিজ্ঞতা অর্জন করে প্রয়োজনীয় কোর্স সমাপ্ত করেন। এখন নিজে একটি ঔষধের দোকান চালাচ্ছেন। বর্তমানে তার ব্যবসায়টি দিন দিন বৃদ্ধি পাচ্ছে।উদ্দীপকে রবিনকে একজন সফল উদ্যোক্তা বলা যায়। কারণ তিনি তার একক প্রচেষ্টায় ছোট্ট পরিসর থেকে একটি ঔষধের দোকান স্থাপন করেন। এক্ষেত্রে তার দেখাদেখি অনেকেই ব্যবসায় করতে এগিয়ে আসবে। এতে দেশের বেকার সমস্যার সমাধান হবে। এর ফলে দেশের মাথাপিছু আয় বেড়ে যাবে যা দেশের জাতীয় আয় বৃদ্ধিতে সক্ষম। এসকল কারণেই আমি মনে করি, 'রবিন একজন সফল উদ্যোক্তা।
SSC ব্যবসায় উদ্যোগ CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ব্যবসায় উদ্যোগ · সৃজনশীল
তুমি কি মনে কর জনাব রবিন একজন সফল উদ্যোক্তা? তোমার উত্তরের সপক্ষে য…
উদ্দীপক
Comilla · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর