'পারফেক্ট ফ্যাশনস' প্রতিষ্ঠানটি পরবর্তীতে কোম্পানি সংগঠনের ধরন অনুযায়ী মূলধন সংগ্রহ করার যৌক্তিকতা বিশ্লেষণ কর।
উত্তর: উদ্দীপকের 'পারফেক্ট ফ্যাশনস' নামক অংশীদারি ব্যবসায় প্রতিষ্ঠানটি পরবর্তীতে প্রাইভেট লিমিটেড কোম্পানি সংগঠনে রূপান্তরের মাধ্যমে মূলধন সংগ্রহ করার যৌক্তিকতা রয়েছে।অংশীদারি ব্যবসায় মূলধনের সীমাবদ্ধতা, আইনগত সীমাবদ্ধতা, স্থায়িত্বহীনতা ও অসীম দায়ের ভার থেকে মুক্ত হতে পারেনি। একসময় মানুষের চাহিদা, প্রয়োজনীয়তা ও ব্যবসায়ের আওতা আরও বৃদ্ধি পেতে থাকে। ফলশ্রুতিতে আইনের ভিত্তিতে সৃষ্টি হয় অধিক মূলধন ও বৃহদায়তনের যৌথমূলধনি ব্যবসায় যা কোম্পানি সংগঠন নামেও পরিচিত।উদ্দীপকের জনাব আলম ও তার চার বন্ধু অনলাইনে পোশাক বিক্রি করার জন্য 'পারফেক্ট ফ্যাশনস' নামে একটি সংগঠন চুক্তির ভিত্তিতে গড়ে তোলেন। উক্ত সংগঠনটি দুই বা ততোধিক ব্যক্তির মধ্যে চুক্তির ভিত্তিতে গঠিত হওয়ায় সংগঠনটি অংশীদারি ব্যবসায় সংগঠন। অংশীদারি ব্যবসায়ের ক্ষেত্রে মূলধনের সীমাবদ্ধতাসহ বিবিধ সমস্যা বিরাজমান। আর এসব সীমাবদ্ধতা থেকে রেহাই পেতেই যৌথমূলধনি সংগঠনের উৎপত্তি।পারফেক্ট ফ্যাশনস নামক প্রতিষ্ঠানটিকে অংশীদারি ব্যবসায় থেকে প্রাইভেট লিমিটেড কোম্পানিতে রূপান্তরিত করা হলে মূলধন সংগ্রহ করা সহজ হবে। ফলে উক্ত প্রতিষ্ঠানটি সম্প্রসারণের জন্য ব্যাংক ঋণ না নিয়ে নিজেদের মধ্যে শেয়ার বিক্রয়ের মাধ্যমে অতিরিক্ত তিন কোটি টাকা মূলধন সংগ্রহের সিদ্ধান্ত বাস্তবায়ন সম্ভব হবে।
SSC ব্যবসায় উদ্যোগ CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ব্যবসায় উদ্যোগ · সৃজনশীল
'পারফেক্ট ফ্যাশনস' প্রতিষ্ঠানটি পরবর্তীতে কোম্পানি সংগঠনের ধরন অনুয…
উদ্দীপক
Jessore · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর