উদ্দীপকের ব্যবসায়টির ক্ষেত্রে কোন ধরনের বিলোপসাধন প্রযোজ্য হবে? বর্ণনা কর।
উত্তর: উদ্দীপকের ব্যবসায়টির ক্ষেত্রে আদালতের নির্দেশে বিলোপসাধন প্রযোজ্য হবে।অংশীদারদের মধ্যকার চুক্তির অবসায়নকে অংশীদারি ব্যবসায়ের বিলোপসাধন বলে। অংশীদারি আইনের ৪৪ ধারা অনুযায়ী আদালতের নির্দেশে বিলোপসাধন ঘটে। অংশীদারদের আবেদনের প্রেক্ষিতে আদালত এরূপ বিলোপসাধনের নির্দেশ দিয়ে থাকে।উদ্দীপকের পাপড়ি, শিলা ও নীলা মৌখিক সমঝোতার ভিত্তিতে একটি ব্যবসায় করবেন বলে চুক্তিবদ্ধ হলেন। পিংকি তাদের প্রতিষ্ঠান থেকে ২ লক্ষ টাকার পণ্য বাকিতে ক্রয় করেন। বার বার টাকা চাওয়ার পরও বকেয়া টাকা আদায় হচ্ছে না। ফলে তারা মামলা করার সিদ্ধান্ত নেয়। অন্যদিকে নীলা তার ব্যবসায়ের প্রাপ্য অংশ গোপনে পিংকির কাছে হস্তান্তর করে। এক্ষেত্রে যদি কোনো অংশীদার তার মালিকানা অন্যের নিকট হস্তান্তর করে, তবে ব্যবসায়টির আদালতের নির্দেশে বিলোপ ঘটে। তাই বলা যায়, উদ্দীপকের ব্যবসায়টির ক্ষেত্রে আদালতের নির্দেশে বিলোপসাধন প্রযোজ্য হবে।
SSC ব্যবসায় উদ্যোগ CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ব্যবসায় উদ্যোগ · সৃজনশীল
উদ্দীপকের ব্যবসায়টির ক্ষেত্রে কোন ধরনের বিলোপসাধন প্রযোজ্য হবে? বর্…
উদ্দীপক
Dinajpur · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর