মি. টুটুলের ব্যবসায়টি মালিকানার ভিত্তিতে কোন ধরনের? ব্যাখ্যা কর।
উত্তর: মি. টুটুলের ব্যবসায়টি মালিকানা ভিত্তিতে একমালিকানা ব্যবসায়।একজনমাত্র মালিক কর্তৃক গঠিত, পরিচালিত ও নিয়ন্ত্রিত ব্যবসায়কে একমালিকানা ব্যবসায় বলে। এরূপ ব্যবসায় অত্যন্ত ক্ষুদ্রায়তন প্রকৃতির। যে কেউ ইচ্ছা করলে স্বল্প পুঁজি নিয়ে একক মালিকানা ও কর্তৃত্বে এরূপ ব্যবসায় গঠন করতে পারে। এক্ষেত্রে লাভ হলে মালিক একাই ভোগ করে এবং ক্ষতি হলে তাকে একাই বহন করতে হয়।উদ্দীপকের মি. টুটুল নিজের জমানো অর্থ এবং মায়ের কাছ থেকে কিছু টাকা ঋণ নিয়ে আবাসিক এলাকায় 'জননী লন্ড্রি' নামে একটি দোকান ভাড়া নেয়। কাপড় ইস্ত্রির অভিজ্ঞতা না থাকায় একজন কর্মী নিয়োগ দেন। কিন্তু দোকানের কর্মী প্রায়ই গ্রাহকের কাপড় পুড়ে ফেলে। তার ব্যবসায়টির বৈশিষ্ট্য একমালিকানা ব্যবসায়ের সাথে সামঞ্জস্যপূর্ণ। তাই বলা যায়, মি. টুটুলের ব্যবসায়টি মালিকানা ভিত্তিতে একমালিকানা ব্যবসায়।
SSC ব্যবসায় উদ্যোগ CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ব্যবসায় উদ্যোগ · সৃজনশীল
মি. টুটুলের ব্যবসায়টি মালিকানার ভিত্তিতে কোন ধরনের? ব্যাখ্যা কর।
উদ্দীপক
Barisal · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর