উদ্দীপকে সংগঠনটির ধরন পরিবর্তন করায় রফিকদের প্রতিষ্ঠানটি দেশের অর্থনীতিতে আরও বেশি ভূমিকা রাখবে-মূল্যায়ন কর।
উত্তর: উদ্দীপকের সংগঠনটি অংশীদারি কারবার থেকে কোম্পানি সংগঠনে পরিণত করায় প্রতিষ্ঠানটি দেশের অর্থনীতিতে আরও বেশি ভূমিকা রাখবে বলে আমি মনে করি।কোম্পানি আইনের অধীনে গঠিত ও পরিচালিত কৃত্রিম ব্যক্তিসত্তার অধিকারী প্রতিষ্ঠানকে কোম্পানি সংগঠন বলে। কোম্পানি সংগঠনে স্বাধীন ও কৃত্রিম ব্যক্তিসত্তা, চিরন্তন অস্তিত্ব, সীমাবদ্ধ দায় ইত্যাদি সুবিধা থাকার কারণে সারা বিশ্বেই উত্তম বিনিয়োগ ক্ষেত্র হিসেবে বিবেচিত। তাছাড়া শেয়ারের মূল্যমান কম হওয়ায় সকল ধরনের মানুষ ও আর্থিক প্রতিষ্ঠান এর শেয়ার কিনে বিনিয়োগ করতে পারে।উদ্দীপকের জনাব রফিক ও জনাব শফিক একটি অংশীদারি ব্যবসায় প্রতিষ্ঠান চালু করেন। উক্ত প্রতিষ্ঠানের উৎপাদিত পণ্যের গুণগতমান ভালো হওয়ায় দিন দিন চাহিদা বৃদ্ধি পাচ্ছে। কিন্তু আর্থিক সীমাবদ্ধতার কারণে ব্যবসায় সম্প্রসারণ ও আধুনিকায়নে সমস্যা হচ্ছে। তাই জনাব রফিক ও জনাব শফিক সংগঠনের ধরন পরিবর্তন করেন। তারা ১৯৯৪ সালের কোম্পানি আইন অনুযায়ী ABC কোম্পানি লিমিটেড নামে প্রতিষ্ঠানটি নিবন্ধন করেন।উদ্দীপকের প্রথম পর্যায়ের ব্যবসায়টি ছিল অংশীদারি ব্যবসায়। কিন্তু এরূপ ব্যবসায় আইনসৃষ্ট নয় বলে যেকোনো সময় সদস্যদের মধ্যে বিরোধ দেখা দিয়ে বন্ধ হয়ে যেতে পারে। অন্যদিকে কোম্পানি হচ্ছে একটি আইনসৃষ্ট প্রতিষ্ঠান। এটি গঠন করা যেমন কঠিন বিলোপ সাধন করাও কঠিন। নির্দিষ্ট আইন অনুযায়ী সব কিছু পরিচালিত হয় বলে সদস্যদের মধ্যে বিরোধ দেখা দেওয়ার সম্ভাবনা নেই। তাছাড়া ২য় পর্যায়ের সংগঠনটির সদস্যসংখ্যা বেশি হওয়ায় অধিক মূলধন সংগ্রহ করা সম্ভব হয়। এতে ব্যবসায় সম্প্রসারণ সহজ হয়। ফলে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হয় এবং জাতীয় আয় বৃদ্ধি পায়। তাই আমি মনে করি, ২য় পর্যায়ের অর্থাৎ কোম্পানি সংগঠনটি দেশের অর্থনীতিতে অধিক ভূমিকা রাখবে।
SSC ব্যবসায় উদ্যোগ CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ব্যবসায় উদ্যোগ · সৃজনশীল
উদ্দীপকে সংগঠনটির ধরন পরিবর্তন করায় রফিকদের প্রতিষ্ঠানটি দেশের অর্থ…
উদ্দীপক
Mymensingh · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর