ব্যবসায় প্রকল্প প্রণয়নে প্রথম পদক্ষেপ কোনটি? ব্যাখ্যা কর।
উত্তর: ব্যবসায় প্রকল্প প্রণয়নের প্রথম পদক্ষেপ প্রকল্প ধারণা চিহ্নিতকরণ। প্রকল্প ধারণা চিহ্নিতকরণে পণ্যের চাহিদাসহ বেশ কিছু বিষয় বিবেচনা করতে হয়। সাধারণত পণ্য বা সেবাসামগ্রীর চাহিদা প্রকল্প ধারণার জন্ম দেয়। পণ্যের ধারণা থেকেই প্রকল্পের সূত্রপাত হয়। প্রকল্প ধারণা চিহ্নিত করার সময় উদ্যোক্তার নিজের শখ বা আগ্রহ আছে এমন পণ্য, প্রকৃত চাহিদা আছে এমন পণ্য, বিদ্যমান পণ্যের অসুবিধা, নতুন প্রযুক্তি ব্যবহারের সুযোগ ইত্যাদি দিকে দৃষ্টি রাখা প্রয়োজন।
SSC ব্যবসায় উদ্যোগ CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ব্যবসায় উদ্যোগ · সৃজনশীল
ব্যবসায় প্রকল্প প্রণয়নে প্রথম পদক্ষেপ কোনটি? ব্যাখ্যা কর।
উত্তর