মি. আজিম তার ক্ষুদ্র ব্যবসায়ের যথার্থতা যাচাই করার ক্ষেত্রে মাইক্রোস্ক্রিনিং-এর অন্তর্গত বাণিজ্যিক দিক মূল্যায়ন করেছেন।মাইক্রোস্ক্রিনিং হলো বাজার চাহিদা, কারিগরি, বাণিজ্যিক ও আর্থিক দিক এবং জাতীয় অর্থনীতিতে অবদান ইত্যাদি দিক বিবেচনা করে প্রকল্পের সম্ভাব্যতা যাচাই করার বিস্তারিত প্রক্রিয়া। প্রকল্প বাছাইয়ের ক্ষেত্রে উক্ত প্রকল্পের বাণিজ্যিক লাভজনকতা নির্ধারণ সর্বাধিক গুরুত্বপূর্ণ কাজ। এক্ষেত্রে উৎপাদন খরচের উপাদান, বিক্রয়মূল্য, আনুমানিক লাভ ইত্যাদি বিষয় খুব সতর্কতার সাথে বিবেচনা করতে হয়।উদ্দীপকে পঞ্চগড় জেলার প্ররাস ফেরত মি. আজম একটি ক্ষুদ্র ব্যবসায় স্থাপন করার চিন্তা-ভাবনা করেন। এজন্য তিনি বিভিন্ন ফলের বাগান তৈরি ও উৎপাদিত ফল বিভিন্ন জেলায় বিক্রি করার চিন্তাও করেন। তাই তিনি ফলের উৎপাদন খরচ কত হবে, পণ্যের দাম কত হবে, মুনাফা কেমন হবে প্রভৃতি সম্পর্কে তথ্য সংগ্রহ করে ব্যবসায়ের লাভজনকতা যাচাই-বাছাই করার সিদ্ধান্ত গ্রহণ করেন। এখানে দেখা যাচ্ছে, মি. আজম তার ক্ষুদ্র ব্যবসায়ের যথার্থতা যাচাইয়ের ক্ষেত্রে বাণিজ্যিক দিক মূল্যায়ন করছেন; যা প্রকল্পের সম্ভাব্যতা যাচাই পদ্ধতি মাইক্রোস্ক্রিনিং-এর অন্তর্গত।