চলতি মূলধন বলতে কী বোঝায়?
উত্তর: ব্যবসায়ের দৈনন্দিন কার্যক্রম সম্পাদনের জন্য যে মূলধনের প্রয়োজন হয় তাকে চলতি মূলধন বলে। চলতি মূলধনের মেয়াদ সাধারণত এক বছর হয়ে থাকে। এ ধরনের মূলধনের দ্বারা কোনো ধরনের স্থায়ী সম্পত্তি অর্জন বা ক্রয় করা যায় না। সাধারণত ব্যবসায়িক দৈনন্দিন কার্যক্রম পরিচালনার জন্য এ ধরনের মূলধনের প্রয়োজন হয়। কাঁচামাল ক্রয়, মজুরি প্রদান, ভাড়া ও পরিবহন খরচ, বিদ্যুৎ খরচ, কর্মচারীর বেতন প্রভৃতি চলতি মূলধনের উদাহরণ।
SSC ব্যবসায় উদ্যোগ CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ব্যবসায় উদ্যোগ · সৃজনশীল
চলতি মূলধন বলতে কী বোঝায়?
উত্তর