ফরিদ সাহেবের ব্যবসায় পরিকল্পনা প্রণয়নের প্রক্রিয়ায় পদ্ধতির ধরন কোনটি? উদ্দীপকের আলোকে ব্যাখ্যা কর।
উত্তর: ফরিদ সাহেবের ব্যবসায় পরিকল্পনা প্রণয়নের প্রক্রিয়ায় পদ্ধতির ধরন হলো ধারণা মূল্যায়ন ও প্রকল্প নির্বাচন।সাধারণত দুটি পদ্ধতির মাধ্যমে চিহ্নিত ধারণাগুলো মূল্যায়ন করে প্রকল্প নির্বাচন করা যায়। এর একটি হলো ম্যাক্রোস্ক্রিনিং এবং অপরটি হলো ম্যাইক্রোস্ক্রিনিং। ম্যাক্রোস্ক্রিনিং-এর উপাদানগুলো নিয়ন্ত্রণ বহির্ভূত; তবে ম্যাইক্রোস্ক্রিনিং-এর উপাদানগুলো নিয়ন্ত্রণযোগ্য। ম্যাক্রোস্ক্রিনিং হলো বাজার চাহিদা, কারিগরি, বাণিজ্যিক ও আর্থিক দিক এবং জাতীয় অর্থনীতিতে অবদান ইত্যাদি দিক বিবেচনা করে প্রকল্পের সম্ভাব্যতা যাচাই করার বিস্তারিত প্রক্রিয়া। উদ্দীপকের ফরিদ সাহেব ও তার চার বন্ধুকে নিয়ে একটি সার কারখানা স্থাপন করতে চান। তাদের কারখানার জমি ও যন্ত্রপাতি ক্রয় বাবদ বেশ কিছু টাকার প্রয়োজন। তাদের সরবরাহকৃত মূলধন দিয়ে তা পূরণ সম্ভব নয় বিধায় তারা একটি বেসরকারি ব্যাংক হতে অর্থের সংস্থান করার সিদ্ধান্ত নেন। তারা তাদের প্রতিষ্ঠানটি স্থাপনের পূর্বে বাজার যাচাই ও অনুসন্ধানের মাধ্যমে প্রকল্পের সম্ভাব্যতা যাচাই করে নেন। সুতরাং দেখা যাচ্ছে, ফরিদ সাহেব ব্যবসায় পরিকল্পনা প্রণয়নের ধারণা মূল্যায়ন ও প্রকল্প নির্বাচন পদ্ধতি যথাযথভাবে মূল্যায়ন করেছেন।
SSC ব্যবসায় উদ্যোগ CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ব্যবসায় উদ্যোগ · সৃজনশীল
ফরিদ সাহেবের ব্যবসায় পরিকল্পনা প্রণয়নের প্রক্রিয়ায় পদ্ধতির ধরন কোনট…
উদ্দীপক
Rajshahi · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর