জনার মিরাজের কারখানা স্থাপনের ক্ষেত্রে ম্যাক্রোস্ক্রিনিং এর কোন উপাদান বিদ্যমান? ব্যাখ্যা কর।
উত্তর: জনাব মিরাজের কারখানা স্থাপনের ক্ষেত্রে ম্যাক্রোস্ক্রিনিং এর প্রাকৃতিক উপাদান বিদ্যমান। ম্যাক্রোস্ক্রিনিং হলো এমন একটি পদ্ধতি যা কতকগুলো প্রভাবক বা উপাদানের ভিত্তিতে ব্যবসায়ের ধারণাগুলো মূল্যায়ন করে একটি প্রকল্প ধারণা নির্বাচন করতে সহায়তা করে। ম্যাক্রোস্ক্রিনিং এর অন্যতম উপাদান হলো প্রাকৃতিক পরিবেশ। সঠিক ব্যবসায় বাছাইয়ের ক্ষেত্রে প্রাকৃতিক পরিবেশ বিরাট ভূমিকা পালন করে। উল্লেখ যে, শিল্পের জন্য প্রয়োজনীয় কাঁচামাল প্রাকৃতিক পরিবেশ থেকে আসে। উদ্দীপকের প্রবাসী জনাব মিরাজ রাজশাহীতে আমের প্রচুর ফলন দেখে সেখানে একটি জুস কারখানা স্থাপন করেন। জুসের প্রধান কাঁচামাল আম। সেখানে প্রচুর যোগান থাকায় তার সফলতা ত্বরান্বিত হয়। জুসের প্রধান কাঁচামাল আম প্রাকৃতিক পরিবেশেরই উপাদান। তাই বলা যায়, জনাব মিরাজের কারখানা স্থাপনের ক্ষেত্রে ম্যাক্রোস্ক্রিনিং এর প্রাকৃতিক উপাদান বিদ্যমান।
SSC ব্যবসায় উদ্যোগ CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ব্যবসায় উদ্যোগ · সৃজনশীল
জনার মিরাজের কারখানা স্থাপনের ক্ষেত্রে ম্যাক্রোস্ক্রিনিং এর কোন উপা…
উদ্দীপক
Dhaka · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর