উদ্দীপকে জনাব বাশার সমাজের কোন পক্ষের প্রতি দায়িত্ব পালন করেছেন? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকে জনাব রাশার সমাজের ক্রেতা ও ভোক্তাদের প্রতি দায়িত্ব পালন করেছেন।একজন ব্যবসায়ীকে সমাজের বিভিন্ন পক্ষের প্রতি দায়িত্ব পালনের অংশ হিসেবে ক্রেতা ও ভোক্তাদের প্রতিও দায়িত্ব পালন করতে হয়। এক্ষেত্রে পণ্যের বাজার স্থিতিশীল রাখা, মানসম্মত পণ্য সরবরাহ পণ্যসামগ্রী প্রাপ্তি সহজতর করা, পণ্য ও বাজারসংক্রান্ত বিভিন্ন তথ্য সরবরাহ করা প্রভৃতির মাধ্যমে একজন ব্যবসায়ী ক্রেতা ও ভোক্তাদের প্রতি দায়িত্ব পালন করে থাকেন।উদ্দীপকের জনাব বাশার একজন মুদি ব্যবসায়ী। এলাকার বসবাসকারী মানুষের কথা চিন্তা করে তাদের চাহিদামাফিক বিভিন্ন ভোগ্যপণ্য সংগ্রহ করেন। তিনি ও তার কর্মচারী ক্রেতাদের সঙ্গে ভালো ব্যবহার করেন ও পণ্যের গুণাগুণ দেখে সবসময় পণ্য বিক্রি করেন। তিনি কখনোই মেয়াদ উত্তীর্ণ পণ্য বিক্রি করেন না। দেশে এক সময় সয়াবিন তেলের ঘাটতি দেখা দিলে কিছু অসাধু ব্যবসায়ী চড়াদামে তেল বিক্রি করেন। কিন্তু জনাব বাশার সঠিক দামেই তেল বিক্রি করেন। এই জন্য তার দোকানে ক্রেতার ভিড় লেগেই থাকে। | সুতরাং দেখা যাচ্ছে, জনাব বাশার সমাজের ক্রেতা ও ভোক্তাদের প্রতি | দায়িত্ব পালন করছেন।
SSC ব্যবসায় উদ্যোগ CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ব্যবসায় উদ্যোগ · সৃজনশীল
উদ্দীপকে জনাব বাশার সমাজের কোন পক্ষের প্রতি দায়িত্ব পালন করেছেন? ব্…
উদ্দীপক
Rajshahi · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর